Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 13 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ- অকারণে মেজাজ হারিয়ে কর্মক্ষেত্রে ও গৃহে বিবাদের সৃষ্টি করতে পারেন, সন্তানের বিদ্যা-শিক্ষার প্রতি অনীহা বৃদ্ধির সম্ভাবনা, ভাতৃবিবাদ হতে পারে।

বৃষ- বিদেশে কর্ম প্রাপ্তি অথবা অফিসের কাজে দূরে কোথাও যেতে পারেন, বাড়ি/ফ্লাট/গাড়ি ক্রয় করার পরিকল্পনা করতে পারেন,প্রেমজ বিষয়ে সাফল্য। তবে ধূমপানের মাত্রা বৃদ্ধি পেতে পারে।

মিথুন- ভাগ্য উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, প্রশংসা লাভ, কাজের বাড়তি দায়িত্ব আসতে পারে,কোনও শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন।

কর্কট- কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে তবে সেই অনুযায়ী প্রশংসা ও সাফল্য নাও পেতে পারেন, কোন সন্তানের শরীর বা ব্যক্তিগত বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্ৰস্ত হতে পারেন। শান্ত থাকুন।

সিংহ- তাড়াহুড়ো করে কাজ করে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, প্রয়োজনের অতিরিক্ত চাপ নিয়ে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, সতর্ক থাকুন।

কন্যা- কর্মক্ষেত্রে কোনও সহজ কাজ জটিল হয়ে যেতে পারে, এবং কাজের জন্য বেশ ঘোরাঘুরি করতে হতে পারে, দেহ মনে সঠিক সামঞ্জস্য বজায় নাও থাকতে পারে।

তুলা- কাজের জন্য ভ্রমণ হতে পারে, ও যথেষ্ট কুশলতা প্রদর্শন করে প্রশংসা লাভ হতে পারে কিন্তু আবেগ বশতঃ কোন নিচ সংসর্গ হতে পারে।

বৃশ্চিক- সামান্য বাধাবিপত্তি এলেও দিনের শেষে আপনার সাফল্য লাভের সম্ভাবনা প্রবল, সহকর্মী ও প্রতিবেশী দ্বারা লাভবান হতে পারেন, প্রেমে সফলতা তবে অতিরিক্ত সাহস দেখালে বিপদ হতে পারে।

ধনু- মেডিকেল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আরো মনোযোগী হওয়া প্রয়োজন, গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, আপনার গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে, দাঁত ও গলায় সমস্যা হতে পারে।

মকর- কিছুটা চাপমুক্ত লাগতে পারে, জটিল কাজগুলো ক্রমশঃ সহজ হয়ে যাবে, পতি পত্নীর উন্নতি, তবে বক্ষ সংক্রান্ত পীড়া হতে সতর্ক থাকুন।

কুম্ভ- অলসতা বৃদ্ধি, সমস্ত কাজে বিলম্ব হতে পারে, কাহারো সহিত অর্থ সংক্রান্ত বিষয়ে বিবাদ হতে পারে পরিচিত ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সর্দি কাশি,জ্বর হতে পারে, সাবধানে থাকুন।

মীন- দূরে কোথাও কর্ম উপলক্ষে যাত্রা হতে পারে, বিপণনের সাথে যুক্ত ব্যক্তিদের চমকপ্রদ সাফল্য লাভ হতে পারে, বন্ধু/বান্ধবী/ভাইবোনের দ্বারা উপকৃত হতে পারেন।