Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today,12 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শারীরিক ও মানসিকভাবে ভালো যাবে না। কর্মস্থলে বকেয়া বেতন প্রাপ্তি নিয়ে দেখ দেবে দুশ্চিন্তা। কাজের লোক বা কর্মচারীদের ওপর কিছুটা বিরক্ত হতে পারেন। খুচরা ব্যবসায়ীদের আশানুরূপ আয় হবে না। সিজনাল অসুখে ভুগতে হবে। সংক্রমণ বিষয়ে সতর্ক থাকবেন।

বৃষঃ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি সৃজনশীল পেশাজীবীদের জন্য শুভ। শিল্পী ও কলাকুশলীরা অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুতই ভালো কোনো সংবাদ লাভের আশা। ছোট সন্তানের পড়াশোনার প্রতি নজর দিন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সফল হওয়ার আশা।

মিথুনঃ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি পারিবারিক কাজের জন্য অনুকূল। নিজের মেধা ও বুদ্ধি খাটিয়ে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হতে পারবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে। মায়ের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ভাড়াটিয়াদের সময় ভালো যাবে না। বকেয়া ভাড়া পরিশোধের চাপ বৃদ্ধি পাবে।

কর্কটঃ কর্কট রাশির জাতক-জাতিকার সব প্রকার বৈদেশিক যোগাযোগে সাফল্য আসবে। অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন। জরুরি সেবার সাথে জড়িতদের হতে হবে সতর্ক। ব্যবসায়িক চুক্তি বা তথ্যানুসন্ধানে সফল হতে পারবেন। ছোট ভাই-বোনের বিদেশ যাত্রায় অগ্রগতি।

সিংহঃ সিংহ রাশির জাতক-জাতিকার খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বকেয়া ভাড়া ও বিল নিয়ে চিন্তায় থাকবেন। শেয়ার ব্যবসায়ীরা সুযোগ বুঝে লাভ তুলে নিতে পারেন। প্যাকেটজাত খাদ্য ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা। অর্থ সঞ্চয়ের চেষ্টা সফল হবে।

কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ব্যাক্তি জীবনে উন্নতির। একক ব্যবসায় সফল হতে পারবেন। নিজের চেষ্টায় নিজের কর্মক্ষেত্রে সাফল্য লাভ। পরমুখাপেক্ষী হয়ে চলা থেকে নিজের পায়ে উঠে দাঁড়াতে চেষ্টা করুন। আয় রোজগার করার চেষ্টায় সফল হবেন। ব্যাক্তি সংঘাত এড়াতে হবে। অতিকথন বা অস্থিরতার কারণে ঝামেলা দেখা দেবে।

তুলাঃ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি হবে ব্যয় বহুল। দৈনন্দিন ব্যয় সংকোচন করাটা হবে কঠিন। বিদেশ যাত্রার ক্ষেত্রে চলতে থাকা প্রতিবন্ধকতা দূর হতে শুরু করবে। বকেয়া বিল পরিশোধে ব্যয় হবে। প্রবাসী ভাই-বোনের সাহায্য সহযোগিতা পেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি।

বৃশ্চিকঃবৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি আয় রোজগারের জন্য অনুকূল। দৈনন্দিন কাজের মাধ্যমে কিছু অর্থ আয়ের সুযোগ আসতে পারে। পেতে পারেন বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করলে সফল হতে পারবেন।

ধনুঃ ধনু রাশির জাতক-জাতিকার কর্মস্থলে কাজের চাপ বাড়বে। বেসরকারি চাকরিজীবীদের ওপর কর্তৃপক্ষের অযাচিত চাপ আসতে পারে। পিতার সাহায্য সহযোগিতা পেতে চলেছেন। সরকারি চাকরিতে প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাওয়ার আশা। রাজনৈতিক নেতা ব্যক্তিদের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে।

মকরঃ মকর রাশির জাতক-জাতিকার ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অগ্রগতি। প্রবাসীদের ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বিদেশি প্রতিষ্ঠানে কর্ম লাভের আশা। বিদেশে উচ্চ শিক্ষার চেষ্টা সফল হবে। জীবন জীবিকার তাগিদে বিদেশ যাত্রার যোগ প্রবল। শিক্ষা ও গবেষণায় অগ্রগতির আশা। কোনো বৃত্তি পেতে পারেন।

কুম্ভঃ কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি সতর্কতার। ঝুঁকিপূর্ণ কাজ কর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। আর্থিকক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি আপনাকে ভোগাবে। দুর্ঘটনা ও কাটাছেঁড়া থেকে সতর্ক হতে হবে। শেয়ার ক্রয় বিক্রয়ে লাভ হতে পারে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির দিন।

মীনঃ মীন রাশির জাতক-জাতিকার জীবন সাথীর সাহায্য লাভ। অংশীদারি ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে সফল হবেন। লেনদেন সংক্রান্ত বিষয়ে কলহে জড়িয়ে পড়া থেকে সাবধান। নিজের ও জীবন সাথীর প্রতি যত্নবান হতে হবে। প্রযুক্তিকে আপনার ব্যবসায় সুফল পেতে পারেন।