Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 1 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষঃব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃষঃ ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মিথুনঃ ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে।

কর্কটঃ চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।

সিংহঃ শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়েও অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।

কন্যাঃ শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে স্বীকৃতি পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে।

তুলাঃ ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

বৃশ্চিকঃ দিনটি শুভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

ধনুঃ চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয় নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকরঃ ফাটকা ব্যবসায় বুঝেশুনে বিনিয়োগ করুন। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভঃ কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মীনঃ ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।