Arrested (Photo Credits: Pixabay/ Representational Image)

বারাণসী: সিসি়টিভি (CCTV) ক্যামেরার সাহায্যে লুকিয়ে মেয়েদের জামাকাপড় পরিবর্তনের ভিডি তোলার অভিযোগ উঠেছিল। এর জেরে একটি গেস্ট হাউসের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসী (Varanasi)-তে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে ২০ জন মেয়েকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে শনিবার সকালে বারাণসী এসে পৌঁছে ছিলেন পার্থসারথি সাহু (Partho Sarthi Sahu) নামে এক সমাজসেবী (social worker)। বারাণসী পৌঁছে জেপি গেস্ট হাউস নামে একটি জায়গায় ডর্মিটারি ভাড়া করেন তিনি। পরে ওই মেয়েরা জামাকাপড় পরিবর্তন করার সময় ডর্মিটারিতে একটি লুকনো সিসিটিভি ক্যামেরা দেখতে পান।

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে গেস্ট হাউসের ম্যানেজার বলে সিসিটিভি খারাপ আছে। কিন্তু, পার্থবাবু ও মেয়েরা তা মানতে চাননি। ক্রমাগত চাপের ফলে বাধ্য হয়ে ম্যানেজার তাঁদের সিসিটিভি মনিটারিং রুমে নিয়ে যায়। আর সেখানে পার্থবাবুরা দেখতে পান যে ওই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেয়েদের জামাকাপড় পরিবর্তনের ভিডিয়ো তুলে রেখেছে গেস্ট হাউসের মালিক ও ম্যানেজার।

এরপরই স্থানীয় সিগরা থানার পুলিশকে খবর দিয়ে ম্যানেজার ও গেস্ট হাউসের মালিককে আটকে রাখেন তাঁরা। পরে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে গেস্ট হাউসের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে।