Bangalore University: বঞ্চনা শিকার ও নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের অভিযোগ উঠল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে, গণ-পদত্যাগের হুশিয়ারি ১০ দলিত অধ্যাপকের

বেশকিছুদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছিলেন বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের দলিত অধ্যাপকেরা। বাধাধরা যে ছুটিগুলি থাকে সেগুলি তাঁরা পাচ্ছিলেন না, ছুটি না নিলে যে টাকা দেওয়ার কথা সেক্ষেত্রেও একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছিল।

Bangalore University: বঞ্চনা শিকার ও নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের অভিযোগ উঠল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে, গণ-পদত্যাগের হুশিয়ারি ১০ দলিত অধ্যাপকের

বেশকিছুদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছিলেন বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের (Bangalore University) দলিত অধ্যাপকেরা। বাধাধরা যে ছুটিগুলি থাকে সেগুলি তাঁরা পাচ্ছিলেন না, ছুটি না নিলে যে টাকা দেওয়ার কথা সেক্ষেত্রেও একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছিল। প্রথমে এগুলিতে বিশেষ গুরুত্ব না দিয়ে কাজ করে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন অধ্যাপক এবং প্রশাসনিক কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যার জন্য একটি নোটিশ প্রকাশিত হয়। আর সেটা দেখেই টনক নড়ে দলিত অধ্যাপকদের। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় দলিতদের প্রার্থীদের বঞ্চনা করছে কলেজ কর্তৃপক্ষ। যা নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। ১০ জন দলিত অধ্যাপক গণ-পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন।

দলিত অধ্যাপকদের অভিযোগ

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জয়কর শেট্টিকে একটি চিঠি লিখেছেন দলিত অধ্যাপকেরা। যেখানে তাঁরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নতির স্বার্থে তাঁরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজ করে আসছে। অ্যাকাডেমিক কাজ সামলানোর পাশাপাশি প্রশাসনিক কাজও সামলে এসেছেন তাঁরা। অনেকসময় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, যা নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হচ্ছে।

গণ-পদত্যাগের হুঁশিয়ারি

তাঁরা আরও অভিযোগ করে, দীর্ঘদিন ধরে অর্জিত ছুটির (Earned Leave) জন্য আবেদন করেও তাঁরা পাচ্ছেন না। এছাড়া ছুটির বদলে যে টাকা দেওয়ার কথা, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক সুযোগ সুবিধা থেকে তাঁরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করছেন দলিত অধ্যাপকরা। সেই কারণে তাঁরা গণ-পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে রাজ্য শিক্ষা দফতরের। তাঁরা এই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Jul 06, 2025 08:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).