Thiruvananthapuram: টুকরো করা হবে কেরলে নামা এফ-৩৫ যুদ্ধবিমানটি? হ্যাঙ্গারে নিয়ে গেল ব্রিটিশ ইঞ্জিনিয়াররা
২০ দিন পেরিয়ে গেলেও এখনও ব্রিটিশ সরকার বুঝে উঠতে পারছে না ব্রিটিশ নৌবাহিনীর পঞ্চম প্রজন্মের স্টেল্থ লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’-এর দশা কুম্ভকর্ণের মতো হয়ে গেল কেন।
২০ দিন পেরিয়ে গেলেও এখনও ব্রিটিশ সরকার বুঝে উঠতে পারছে না ব্রিটিশ নৌবাহিনীর পঞ্চম প্রজন্মের স্টেল্থ লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’-এর দশা কুম্ভকর্ণের মতো হয়ে গেল কেন। কেরলের তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) বিমানবন্দরে জরুরি অবতরণের পর থেকে বিমানটিকে একাধিকবার উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ব্রিটেন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়, তাই বুঝে উঠতে পারছে না ইঞ্জিনিয়াররা। সেই কারণে এবার ২৫ জনের একটি টেকনিকাল টিম ভারতে পাঠাল কিয়ের স্টার্মারের সরকার। আদপে বিমানটি মেরামতি করা যাবে নাকি টুকরো করেই নিজের দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বিমানটি, সেটির চুড়ান্ত সিদ্ধান্ত নেবে এই বিশেষজ্ঞ টিম।
তিরুবনন্তপুরম আসল ব্রিটেনের বিশেষজ্ঞ টিম
রবিবার সকালেই রয়েল এয়ারফোর্স এয়ারবাস এ৪০০এম অ্যাটলাস সামরিক পরিবহণ বিমানে করে আসে ২৫ জনের বিশেষজ্ঞ টিম। তারপর যেখানে টানা ২০দিনের বেশি সময় ধরে এফ-৩৫বি বিমানটি দাঁড়িয়েছিল, সেখান থেকে হ্যাঙ্কার পর্যন্ত চাকা গড়িয়ে নিয়ে যাওয়া হল বিমানটিকে। সেখানেই ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে যে বিমানটি আসলে উড়াযোগ্য কিনা। আর যদি ঠিক না হয়, তাহলে বিমানটিকে টুকরো করেই ব্রিটিনে ফিরিয়ে নিয়ে যাবে এই বিশেষজ্ঞ টিম।
তিরুবনন্তপুরম আসতে পারে সি১৭ গ্লোবমাস্টার থ্রি
এর আগেও ৪০ জনের একটি ইঞ্জিনিয়ারের টিম ভারতে পাঠিয়েছিল ব্রিটেন। সঙ্গে ছিল বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিক যন্ত্র। কিন্তু কোনওভাবেই একচুলও নড়াতে পারেনি সেই দল। তবে এবার যদি মেরামতিতেও বিমানটি ঠিক না হল, তাহলে বিমানটিকে ভেঙেই দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমেরিকার তৈরি সি১৭ গ্লোবমাস্টার থ্রি বিমানের মাধ্যমে এফ-৩৫বি যুদ্ধবিমানের টুকরো অংশগুলিকে নিয়ে যেতে হবে। গ্লোবমাস্টারের একসঙ্গে ৭৭ টন জিনিস নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। ফলে প্রয়োজনে দুটি এফ-৩৫বি যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে যেতে পারবে গ্লোবমাস্টার।
(The above story first appeared on LatestLY on Jul 06, 2025 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

