Youth Gang Raped In Mumbai: ইনস্টাগ্রামের সেলফি ট্র্যাক করে হদিশ, তারপর তিনঘণ্টা ধরে গণধর্ষণ যুবককে

২২ বছরের এক যুবককে চলন্ত গাড়িতে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ চারজনের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের মুম্বইয়ের (Mumbai)। খবর অনুযায়ী, ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট দেখে অভিযুক্তরা ওই যুবককের খোঁজ পায়। এরপর তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। জানা যাচ্ছে, গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার (Arrest) করেছে ভিবি নগর (VB Nagar) থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

Youth Gang Raped In Mumbai: ইনস্টাগ্রামের সেলফি ট্র্যাক করে হদিশ, তারপর তিনঘণ্টা ধরে গণধর্ষণ যুবককে
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

মুম্বই, ১৩ ডিসেম্বর: ২২ বছরের এক যুবককে চলন্ত গাড়িতে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ চারজনের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের মুম্বইয়ের (Mumbai)। খবর অনুযায়ী, ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট দেখে অভিযুক্তরা ওই যুবককের খোঁজ পায়। এরপর তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। জানা যাচ্ছে, গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার (Arrest) করেছে ভিবি নগর (VB Nagar) থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

ভিবি নগর থানার তরফে জানা গেছে, ২২ বছরের ওই যুবক রবিবার রাতে কুরলার (Kurla) একটি রেস্তরাঁর ধারে দাঁড়িয়েছিলেন। তাঁর ব্যাকগ্রাউন্ডে রেস্তোরাঁর ছবি দেখে তার ডিটেইল সংগ্রহ করে অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে ছেলেটিকে খুঁজে বের করে তাঁর কাছে এসে ওরা বলে, সোশ্যাল মিডিয়ায় তারা ছেলেটির ভক্ত। তাঁকে তাদের সঙ্গে বাইক চড়ার অনুরোধ করে অভিযুক্তরা। তাদের কথায় রাজি হয়ে বাইকে দুজনের পেছনে চড়ে বসেন অভিযোগকারী। কিন্তু তিনি যখন দেখেন, বাইকটি বিদ্যাবিহারের দিকে যাচ্ছে, তখন তিনি বাইক থামাতে বলেন। যদিও কথা না-শুনে জোর করে বিদ্যাবিহার স্টেশনের কাছে নিয়ে গিয়ে ছেলেটিকে একটি গাড়িতে অচেনা আর এক ব্যক্তির পাশে বসিয়ে দেওয়া হয়। এরপর গাড়িতে কয়েক ঘণ্টা ধরে ছেলেটির উপর যৌন নিগ্রহ চালানো হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর আর একজন তাদের সঙ্গে যোগ দেয়। এরপর ওই গাড়ি নিয়ে একটি পাম্প থেকে পেট্রল নিয়ে অভিযোগকারীর ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট দেয় অভিযুক্তরা। তারা ছেলেটির থেকে ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে ভোরবেলা তাকে রাস্তার ধারে ফেলে চম্পট দেয়। আরও পড়ুন:  Nirbhaya Case Convicts Likely to be Hanged: আগামী ১৬ ডিসেম্বর হতে পারে নির্ভয়াকাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসি, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে ফাঁসুড়ে, তিহার জেলে চলছে প্রস্তুতি

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হয় ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ। এরপরই মেহুল পারমার (২১), আসিফ আলি আনসারি (২৩) ও পীযুষ চৌহান (২২)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, চতুর্থ অভিযুক্ত নাবালক। তাকেও আটক করা হয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, তারা হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 13, 2019 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).