Lion Kills Zookeeper Who Raised Him: ৯ বছর ধরে লালনপালন করা সিংহের আক্রমণে চিড়িয়াখানার কর্মীর মৃত্যু
প্রায় এক দশক ধরে লালনপালন করা সিংহের আক্রমণে বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানায় কর্মীর মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ার (Nigeria) একটি বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানায় প্রায় এক দশক ধরে নিজের হাতে লালনপালন করা সিংহের (Lion) আক্রমণে এক কর্মী নিহত হয়েছেন। প্রায় ৯ বছর আগে ক্যাম্পাসে সিংহটি জন্ম নেওয়ার পর থেকে ওই কর্মী তার যত্ন নিয়ে আসছেন। আরও পড়ুন: Uttar Pradesh: পথ কুকুরের আক্রমণে মৃত ১ বালিকা, গুরুতর জখম আরও ২ জন
সূত্রে খবর ওবাফেমি আওলোওও ইউনিভার্সিটির (Obafemi Awolowo University - OAU) চিড়িয়াখানার দায়িত্বে ছিলেন ওলাবোদে ওলাউয়ি। তিনি সিংহদের খাওয়ানোর সময় আক্রমণের শিকার হন। মারাত্মকভাবে আহত হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সিংহটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর আদেবায়ো সিমিওন বামিরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

