Odisha Shocker: ব্রেকআপের পর লিভ-ইন-পার্টনারকে নৃশংসভাবে হত্যা, গ্রেফতার অভিযুক্ত রূপান্তরকামী
লিভ ইন পার্টনারকে নৃশংসভাবে হত্যা করল রূপান্তরকামী সঙ্গী।
ওড়িশা: লিভ ইন পার্টনারের (Live-in-Partner) মাথা থেঁতলে হত্যা। ঘটনায় অভিযুক্ত রূপান্তরকামী (Transgender) সোমনাথ লাঠি এবং ভুক্তভোগী রশ্মি রঞ্জন বলিরসিংহ দুজনেই নাট্য শিল্পী ছিলেন, তাঁরা বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকছিলেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তাঁরা দু'জন একটি নাটকে একসঙ্গে অভিনয় করার সময় প্রেমে পড়েছিলেন। তারপর থেকে তাঁরা একসঙ্গে থাকছিলেন। চার মাস আগে তেলেঙ্গাপাদা গ্রামের একজন মহিলা শিল্পীর সঙ্গে বলিরসিংহের মেলামেশা শুরু হয়, তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। সোমনাথ তাঁকে ওই মহিলার সঙ্গে সম্পর্ক না রাখতে বলেন, কিন্তু বলিরসিংহ তা অস্বীকার করেন। এরপর সোমনাথ বাড়ি ছেড়ে চলে যায়, এবং বলিরসিংহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনিও শোনেনি। এরইমধ্যে সোমনাথ জানতে পারেন যে বলিরসিং এবং ওই মহিলা বিয়ে করার পরিকল্পনা করছেন। আরও পড়ুন: Firing On Gangster Sharad Mohol: পুনেতে গ্যাংস্টার শরদ মহলের উপর চলল গুলি, দুষ্কৃতীরা সকলেই পলাতক
সোমনাথ ক্ষিপ্ত হয়ে বলিরসিং-এর বাড়ি গিয়ে ঝামেলা শুরু করেন। তারপর ফাঁকা বাড়িতে একটা লোহার ভারি বস্তু দিয়ে বলিরসিংহের মাথায় বারবার আঘাত করেন। তারপর ওই বস্তুটি বাড়ির পিছনে লুকিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান। পুলিশের কাছে বলিরসিংহের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গেফতার করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

