NIA Raids: পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে জম্মুর বিভিন্ন এলাকায় এনআইএ-এর অভিযান

গত ১ অক্টোবর জাতীয় তদন্ত সংস্থা দক্ষিণ ২৪ পরগনা, আসানসোল, হাওড়া, নদীয়া এবং কলকাতার ১১টি জায়গায় অভিযান চালিয়েছিল।

NIA Raids: পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে জম্মুর বিভিন্ন এলাকায় এনআইএ-এর অভিযান
NIA (File Photo)

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে জম্মুর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জাতীয় তদন্ত সংস্থা (NIA)। তথ্য অনুযায়ী, এনআইএ-র এই অভিযানের উদ্দেশ্য পাকিস্তানি জঙ্গিদের (Terrorist) ভারতে প্রবেশের প্রচেষ্টা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। জম্মুর (Jammu) বিভিন্ন এলাকায় এনআইএ-র এই অভিযান চলছে। সম্প্রতি উপত্যকায় অনেক জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। এরপর জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর তৎপরতাও জোরদার হয়েছে। দেখুন-

এর আগে, গত ৫ অক্টোবর এনআইএ ৫ রাজ্যের ২২টি স্থানে একযোগে অভিযান চালিয়েছিল। মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, আসাম এবং দিল্লিতে NIA এই অভিযান চালায়।জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ সম্পর্কিত বিষয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এনআইএ বারামুল্লা এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য এলাকায়ও অভিযান চালিয়েছিল। বারামুল্লায় মৌলভি ইকবাল ভাটের বাড়িতে নিরাপত্তা বাহিনীর সহায়তায় এনআইএ তল্লাশি চালায়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় ১ অক্টোবর অভিযান চালানো হয়েছিল। জাতীয় তদন্ত সংস্থা দক্ষিণ ২৪ পরগনা, আসানসোল, হাওড়া, নদীয়া এবং কলকাতার ১১টি জায়গায় অভিযান চালিয়েছিল।

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).