Vande Bharat Train: ১০টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, নিউ জলপাইগুড়ি থেকে চলবে নতুন বন্দে ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে আরও ১০টি নতুন বন্দে ভারত ট্রেন উদ্বোধন করবেন।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) আজ দেশে আরও ১০টি নতুন বন্দে ভারত ট্রেন (Vande Bharat Trains) উদ্বোধন করবেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri Station) থেকে প্রধানমন্ত্রী নিউজলপাইগুড়ি এবং পাটনার (Jalpaiguri-Patna) মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। আরও পড়ুন: CAA Rules PDF Download Online: লাগু হল সিএএ আইন, কীভাবে ডাউনলোড করে দেখতে পারবেন তালিকা
দেখুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডক্টর এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারানসী, খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)। পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেরাদুন, কালাবুরাগি-স্যার এম বিশ্বেশ্বরায়ার মধ্যে ট্রেনগুলিকে উদ্বোধন করবেন।