UCC: উত্তরাখণ্ডের পর এবার গুজরাটে চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড
উত্তরাখণ্ডের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। মাস খানেক আগে ইউসিসি-র খসড়া তৈরি করে দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে একটি কমিটি গড়ে গুজরাট সরকার।
উত্তরাখণ্ডের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। মাস খানেক আগে ইউসিসি-র খসড়া তৈরি করে দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে একটি কমিটি গড়ে গুজরাট সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের তত্ত্বাবধানে গড়া সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে গুজরাটে কারযকর হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড (UCC)। এর ফলে একত্রবাসে এবার থেকে সেখানে জেল হতে পারে। চলতি বছর গত ২৭ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি।
UCC-র নিয়ম অনুসারে একত্রবাসের জন্য যুগল-কে বিয়ের মতো প্রায় একই ধাঁচের ‘রেজিস্ট্রেশন’ করাতেই হবে। এই নিয়ম না মানলে কিংবা রেজিস্ট্রেশনের সময় কোনও ভুল তথ্য দিলে হতে পারে কারাদণ্ড হতে পারে। তিন মাসের কারাবাস কিংবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে যুগলের।
গুজরাটে কার্যকর হচ্ছে অভিন্ন দিওয়ানি বিধি
#Gujarat will become the second state in the country to implement the Uniform Civil Code (UCC) after Uttarakhand.
𝐑𝐞𝐚𝐝 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐭𝐨𝐫𝐲👇:https://t.co/RuGjkZ3T7A
— All India Radio News (@airnewsalerts) March 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

