GT vs PBKS Live Scoreboard: পঞ্জাবের জার্সিতে শুরু অধিনায়ক শ্রেয়সের, রান তাড়া করে জিততে হবে গুজরাটের গিলদের
আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করল গুজরাট টাইটান্স ও পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে আমেদাবাদে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমন গিল।
GT vs PBKS IPL 2025 Live Scoreboard: আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করল গুজরাট টাইটান্স ও পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে আমেদাবাদে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমন গিল। শুরুতে ব্যাট করতে নামলেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াঙ্কাংশ আরিয়া। গুজরাটের বিদেশীরা হলেন জোস বাটলার (উইকেটকিপার), রশিদ খান, কাগিসো রাবাদা। ইমপ্যাক্ট সাবে রাখা হয়েছে গ্লেন ফিল্পিস ও রাদারফোর্ডকে। পঞ্জাবের চার বিদেশীরা হলেন- মার্কাস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, আঝমাতুল্লা ওমরঝাই ও মার্কো জেনসেন।
কেকেআর-কে চ্যাম্পিয়ন করে দল ছেড়েছিলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে পঞ্জাব কিংস। নতুন ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে শ্রেয়স প্রথম ম্যাচে কেমন খেলেন সেটাই দেখার।
দেখুন খেলাটির লাইভ স্কোরবোর্ড
দেখুন খবরটি
Just two Punjabi 𝒎𝒖𝒏𝒅𝒆 ready to light 🆙 the Ahmedabad sky! 🎇
Let the game begin! 🤝 pic.twitter.com/XNDkXh0Sxx
— Gujarat Titans (@gujarat_titans) March 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

