Pimple Problem: ব্রণ নিয়ে সমস্যা? মুখে ব্রণ কমাতে পারছেন না? জেনে নিন ব্রণ থেকে কিভাবে মুক্তি পাবেন। রইল ঘরোয়া উপায়

ব্রণ দূর করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করেন অনেকেই। চিকিৎসা তো রয়েছেই । তবে ঘরোয়া কিছু উপায়ে ব্রণ দূর করা সম্ভব ।

Pimple Problem: ব্রণ নিয়ে সমস্যা? মুখে ব্রণ কমাতে পারছেন না? জেনে নিন ব্রণ থেকে কিভাবে মুক্তি পাবেন। রইল ঘরোয়া উপায়

অনেকেই রয়েছেন ব্রণ নিয়ে সমস্যায় ভোগেন। মুখে ব্রণ দেখা দেয়। তা কমাতে অনেক চেষ্টা করেও কাজ‌হয় না। ব্রণের কারণে মুখে দাগ তৈরি হয়, মুখের সৌন্দর্য নষ্ট হয় । এই ব্রণ দূর করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করেন অনেকেই। চিকিৎসা তো রয়েছেই । তবে ঘরোয়া কিছু উপায়ে ব্রণ দূর করা সম্ভব । বদেখে নিন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্রণ থেকে মুক্তি পাবেন।

টি ট্রি অয়েল:- টি ট্রি অয়েলে আছে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা রাতভর ব্রণ কমাতে সাহায্য করে।

বরফ ব্যবহার:- বরফ সামান্য শীতলতা দিয়ে শিরা সংকুচিত করে, লাল ভাব ও ফোলাভাব কমায়। একটা পরিষ্কার কাপড়ে বরফ পেঁচিয়ে ৩০ সেকেন্ড মুখের ব্রণতে লাগিয়ে রাখুন, ৫ সেকেন্ড বিরতি নিন, আবার ৩০ সেকেন্ড।

মধু ও দারচিনির মাস্ক:- দারচিনি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, মধু অ্যান্টিব্যাকটেরিয়াল। এক চা চামচ দারচিনি নিয়ে সামান্য অর্গানিক মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণ-প্রবণ এলাকায় আলতো করে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল:- অ্যালোভেরা জেলে আছে পলিস্যাকারাইড ও অ্যালোইন, যা ত্বককে গভীর শীতলতা দেয়, ইনফ্ল্যামেশন কমায়। ফ্রিজে ঠান্ডা জেল রেখে দিন, শোবার আগে ব্রণ ও মুখের পুরো ত্বকে পাতলা লেয়ার করে মাখুন।

গ্রীন টি টোনার বা তুলসী স্টিম গ্রীন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, তুলসী পাতায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। এক কাপ গরম গ্রীন টি বা তুলসী জল ফূটিয়ে নিয়ে মুখের কাছে রেখে ৫–১০ মিনিট স্টিম নিন। তারপর ডাব জল দিয়ে ধুয়ে হালকা তোয়ালে মুছুন।

(The above story first appeared on LatestLY on Jun 29, 2025 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).