Air India Pilot Death: রহস্য গাঢ় হচ্ছে, মৃত্যুর আগে বারবার ফোন প্রেমিককে, এয়ার ইন্ডিয়ার বিমান চালক তুলির বন্ধুর মোবাইলে নেই কোনও চ্যাট, জোর তদন্ত

সৃষ্টি তুলি নামে ওই বিমান চালকের সঙ্গে প্রেমিক আদিত্যর যখন বাকবিতণ্ডা হয়, তার শব্দ প্রতিবেশীর পান। তবে বাকবিতণ্ডা হলেও আদিত্যকে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে থেকে যেতে বলেন। তবে আদিত্য পন্ডিত বান্ধবীর কোনও কথা শোনেননি।

Air India Pilot Death: রহস্য গাঢ় হচ্ছে, মৃত্যুর আগে বারবার ফোন প্রেমিককে, এয়ার ইন্ডিয়ার বিমান চালক তুলির বন্ধুর মোবাইলে নেই কোনও চ্যাট, জোর তদন্ত
Air India Pilot (Photo Credit: X)

মুম্বই, ২৯ নভেম্বর: মৃত্যুর আগে এয়ার ইন্ডিয়ার (Air Pilot Pilot) বিমান চালক সৃষ্টি তুলি প্রেমিককে ভিডিয়ো কল করেন। প্রেমিক আদিত্য পন্ডিতকে ভিডিয়ো কল করে তিনি বলেন, নিজেকে শেষ করে দিচ্ছেন তিনি। আত্মহত্যা করছেন। তুলির ওই ভিডিয়ো কলের পরও আদিত্য পন্ডিতের দিক থেকে কোনও সাড়াশব্দ আসেনি বলে খবর।

রিপোর্ট প্রকাশ, সৃষ্টি তুলি নামে ওই বিমান চালকের সঙ্গে প্রেমিক আদিত্যর যখন বাকবিতণ্ডা হয়, তার শব্দ প্রতিবেশীর পান। তবে বাকবিতণ্ডা হলেও আদিত্যকে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে থেকে যেতে বলেন। তবে আদিত্য পন্ডিত বান্ধবীর কোনও কথা শোনেননি। তিনি তুলির ফ্ল্যাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। এরপর তুলি ভিডিয়ো কল করেন আদিত্যকে। আর সেখানেই তিনি জানান, নিজের জীবন শেষ করে দিতে চলেছেন। পুলিশের তদন্তে এমন সব তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: Mumbai Shocker: রহস্যের মোড়কে ঝকঝকে জীবনের ইতি, একা ঘরে বিমান চালককে মেরে ফেলল প্রেমিক?

তবে সৃষ্টি তুলির সমস্ত চ্যাট নিজের মোবাইল থেকে আদিত্য ডিলিট করে ফেলেন বলে খবর। ফলে আদিত্য পন্ডিতের মোবাইল নিয়ে মুম্বই পুলিশ তা ফরেন্সিক তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর। সূত্রের খবর, মৃত্যুর আগে সৃষ্টি এবং আদিত্যর মধ্যে ১০-১১ বার ফোন চালাচালি হয়। সৃষ্টি তুলির মোবাইল থেকেই বেশিরভাগ মিসড কল আদিত্যর কাছে যায় বলে খবর। যদিও আদিত্য পন্ডিতের দাবি, তিনি একাধিকবার তুলির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন তাঁর যাত্রা পথে। তুলি যাতে কোনও চরম পদক্ষেপ না নেন, তাঁকে থামানোর চেষ্টা করেছিলেন। তবে তুলিকে তিনি ফোনে পাননি। যখন মুম্বইতে তুলির ফ্ল্যাটে পৌঁছেন, তা তা ভিতর থেকে বন্ধ ছিল। অন্য একজন মহিলা বিমান চালক গিয়ে তুলির ফ্ল্যাটের লক খোলেন। পুলিশ সেই দ্বিতীয় বিমান চালক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে বলে খবর।

এদিকে সৃষ্টির বাড়ির লোকের অভিযোগ, মৃত্যুর ১৫ মিনিট আগে তুলি মাকে ফোন করেছিলেন। মৃত্যুর ১৫ মিনিট আগে মায়ের সঙ্গে কথা বলার সময় যে মেয়ে খুশি ছিলেন, তিনি কীভাবে আত্মহত্যা করতে পারেন। তুলিকে খুন করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের।

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).