Manipur Viral Video: মণিপুরে ২ আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে গণধর্ষণের ঘটনায় ধৃত বেড়ে ৬
দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের সঙ্গে যুক্ত অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ
ইম্ফল, ২৩ জুলাইঃ দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১ অভিযুক্ত। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। ৩১ জুলাই অবধি ধৃতদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের সঙ্গে যুক্ত অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (Manipur CM N Biren Singh)।
বিগত আড়াই মাসের বেশি সময় ধরে জ্বলছে উত্তর পূর্বের রাজ্যটি (Manipur)। এরই মাঝে গত মে মাসে মণিপুরের কাংপোকপি জেলায় ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার ভিডিয়ো সামনে আসে গত বুধবার রাতে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাচ্ছে একদল জনতা। তাঁরা মেইতেই সম্প্রদায়ের। আর নির্যাতিতারা কুকি সম্প্রদায়ের। তাঁদের সম্প্রদাতের কিছু লোক মেইতেই গোষ্ঠীর এক মহিলাকে গণধর্ষণ করেছে, সেই ঘটনার পরিশোধ নিতেই নাকি ক্ষুদ্ধ মেইতেই জনতা এমন কাণ্ড ঘটিয়েছেন।
ওই দুই মহিলাকে প্রথমে গণধর্ষণ করে নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় ঘোরানো হয়েছে বলে অভিযোগ। এই ভিডিয়ো সমাজমাধ্যমে উঠে আসতেই মণিপুরের পুলিশ, প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এদিকে বৃহস্পতিবার নগ্ন ভিডিয়োকাণ্ডে মূল অভিযুক্ত হুরেমকে গ্রেফতার করেতেই তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
মণিপুরে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ নিজের দায়িত্ব সামলাতে চরম 'ব্যর্থ' এমন দাবি তুলে তাঁর অপসারণের আর্জি জানাতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু বিজেপি সূত্রে খবর, বীরেনকে এই মুহূর্তে পদ থেকে সরানো হচ্ছে না। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে রেখেই মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে মোদী সরকার।
(The above story first appeared on LatestLY on Jul 23, 2023 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

