Lucknow Shocker: সন্তানদের সামনে স্ত্রীকে ছুরি দিয়ে খুন! বারান্দা থেকে লাফ দিয়ে পালালেন স্বামী
পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
লখনউ: সন্তানদের সামনেই ছুরি দিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। খুন করার পর বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা আহত মহিলাকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের ফরেনসিক তদন্তও করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত পুলিশের তদন্তে ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর বছর তেতাল্লিশের মৃত মহিলার নাম শিবানী কাপুর। আরও পড়ুন: Rajasthan: রাজস্থানে বাস উল্টে মৃত ৪, আহত বহু
প্রতিবেশী সূত্রে খবর, শিবানী লখনউয়ের ডঃ বীরেন্দ্র স্বরূপ মেমোরিয়াল পাবলিক স্কুলের শিক্ষিকা। তিনি তাঁদের ১৩ বছরের ছেলে এবং ১২ বছরের মেয়েকে নিয়ে থাকতেন। পারস্পরিক বিরোধের জেরে গত কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন স্বামী আদিত্য। মাঝে মাঝে আসতেন সেখানে। গত শনিবার রাত ১১.১৫ মিনিটে তিনি ফ্ল্যাটে পৌঁছান। শিবানী দরজা না খুললে বাইরে থেকে গালাগালি করতে থাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে শিবানীকে মারধর শুরু করে। তারপর শিবানীর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর ফ্ল্যাটের বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায় আদিত্য।
(The above story first appeared on LatestLY on Nov 06, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

