Bay Leaf Benefits: হজমের সমস্যা কিংবা ডায়াবেটিস? সব সমস্যা মেটাবে তেজপাতা। জেনে নিন তেজপাতার উপকারিতা
তেজপাতায় রান্নার স্বাদ বহূগুনে বেড়ে যায়। তবে তেজপাতার স্বাস্থ্য উপকারিতা অনেক। হজমক্ষমতা উন্নতি করা ছাড়াও অনেক উপকারিতা রয়েছে
তেজপাতা রান্নার গুরুত্বপূর্ণ উপকরণ। তেজপাতায় রান্নার স্বাদ বহূগুনে বেড়ে যায়। তবে তেজপাতার স্বাস্থ্য উপকারিতা অনেক। হজমক্ষমতা উন্নতি করা ছাড়াও অনেক উপকারিতা রয়েছে।
তেজপাতা হজম প্রক্রিয়া উন্নত করে। তাই যাদের হজমের সমস্যা তারা তেজপাতা ভেজানো জল খেলে উপকার পাবেন।এছাড়া পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এবং বদহজম কমাতে সাহায্য করে।
তেজপাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তেজপাতা।
তেজপাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
তেজপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
তেজপাতার মধ্যে থাকা কিছু উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া তেজপাতা ত্বকের বিভিন্ন সমস্যা, ব্রণ, ফুসকুড়ি, এবং ত্বকের সংক্রমণ কমাতে সহায়ক। চুলের যত্নেও তেজপাতা ব্যবহার করা যায়। তেজপাতা চুল পড়া বন্ধ করতে এবং খুশকি কমাতে সাহায্য করে।
তেজপাতার জল পান করলে হজম ক্ষমতা বাড়ে। ফলে ওজন কমাতে সহায়ক হতে পারে। তেজপাতার চা তৈরি করে খেতে পারেন। খাবারে তেজপাতা যোগ করে উপকার পাবেন।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

