Ranbireshwar Temple collapsed: জম্মুর প্রাচীন রণবীরেশ্বর মন্দিরের একাংশ ধসে দুর্ঘটনা, দেখুন
শ্রী রণবীরেশ্বর মন্দির জম্মু শহরের বহু প্রাচীন মন্দির। প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দিরে দর্শন করতে আসেন।
জম্মুর রণবীরেশ্বর মন্দিরের একটি অংশ মঙ্গলবার সকালে ধসে পড়েছে। এসডিআরএফ (SDRF)-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উদ্ধারকাজ চলছে। শ্রী রণবীরেশ্বর মন্দিরটি (Ranbireshwar Temple) জম্মু শহরের বহু প্রাচীন মন্দির। প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দিরে দর্শন করতে আসেন। ১৮৮০ খ্রিস্টাব্দে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা রণবীর সিং মন্দিরটি কাশী মন্দির (বেনারস)-এর আদলে নির্মাণ করেন।
দেখুন
#WATCH | A portion of Ranbireshwar Temple collapsed in Jammu in the morning today. SDRF team at the spot. Rescue operations underway pic.twitter.com/AYLKXyt6dU
— ANI (@ANI) October 17, 2023
এদিকে কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে প্রবল তুষারপাত ৷ এতটাই বরফ পড়েছে যে, বান্দিপোরা হাইওয়ে-সহ জম্মু প্রদেশের রাজৌরি ও পুঞ্চ জেলার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার সংযোগকারী সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গত সোমবার সকাল দশটা থেকে সোপিয়ান জেলার ডাবজান এবং পিয়ার স্ট্রিটে তুষারপাত ও বৃষ্টি শুরু হয়েছে যা এখনও চলছে ।
(The above story first appeared on LatestLY on Oct 17, 2023 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

