BJP, Congress (Photo Credit: PTI)

লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দু সপ্তাহ পর প্রথম প্রকাশ্যে বড় দলবদলের ঘটনা। এর মধ্যে মহারাষ্ট্র ও লাদাখের দুই নির্দল সাংসদ তাদের পছন্দের দল কংগ্রেসকে সমর্থন করেছেন। কিন্তু সেগুলিকে দলবদল বলা যাবে না। ২০২৪ লোকসভা ভোট মেটার পর প্রথম বড় দলবদলের ঘটনা ঘটল আজ, মঙ্গলবার। হরিয়ানা কংগ্রেসের প্রভাবশালী বিধায়িকা কিরণ চৌধুরী  (Kiran Choudhry) দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন।

আজ, মঙ্গলবার তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন। আগামিকাল, বুধবার বিজেপিতে যোগ দেবেন। এবার লোকসভা নির্বাচনে হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে ভাল করে কংগ্রেস।

দেখুন খবরটি

দশটির মধ্যে ৫টি-তে জেতাই নয়, কংগ্রেসের ভোট প্রাপ্তির হার এখন বিজেপির থেকে বেশী। আর কয়েক মাস পরেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে হুডা, সেজাদের উত্থানে গুরুত্ব হারিয়ে দল ছাড়লেন। ক মাস আগে রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী জেতানোর অভিযোগ ওঠার পর কিরণ চৌধুরী-কে আসন্ন বিধানসভায় হয়তো টিকিট দিত না কংগ্রেস। এবার বিজেপিতে গিয়ে তিনি প্রার্থী হতে পারবেন তার গ্যারান্টি নেই অবশ্য।