Changes From 1 April 2022: আজ থেকে কার্যকরী গ্যাস, ওষুধ, গাড়ির বর্ধিতমূল্য; করের আওতায় পিএফ, ফ্ল্যাট, ক্রিপ্টোকারেন্সি

আজ পয়লা এপ্রিল। আজ থেকে দেশে বেশকিছু নতুন নিয়ম বলবৎ হতে চলেছে। নতুন আর্থিক বছর শুরুর সঙ্গে সঙ্গে এই নিয়ম দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপরে প্রভাব ফেলবে। এখানে আপনার যা জানার প্রয়োজন।

Changes From 1 April 2022: আজ থেকে কার্যকরী গ্যাস, ওষুধ, গাড়ির বর্ধিতমূল্য; করের আওতায় পিএফ, ফ্ল্যাট, ক্রিপ্টোকারেন্সি
1st April

পয়লা এপ্রিল থেকে বদল:  আজ পয়লা এপ্রিল। আজ থেকে দেশে বেশকিছু নতুন নিয়ম বলবৎ হতে চলেছে। নতুন আর্থিক বছর শুরুর সঙ্গে সঙ্গে এই নিয়ম দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপরে প্রভাব ফেলবে। এখানে আপনার যা জানার প্রয়োজন।

কোভিড বিধির সমাপ্তি:  আজ থেকে উঠে গেল দেশজুড়ে জারি থাকা কোভিড নিয়মাবলী।

আধারের সঙ্গে প্যান লিংকিং: ১ এপ্রিল থেকে আধার প্যান লিংক বাধ্যতামূলক। নতুন করে আধারের সঙ্গে প্যান লিংক করাতে হলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

পিএফ-এও বসবে কর: আজ থেকে করের আওতায় চলে এল পিএফ। যদি বার্ষিক পিএফ আড়াই লক্ষের উপরে হয়, তাহলে দিতে হবে কর।

ক্রিপ্টোকারেন্সিতে কর: ক্রিপ্টোকারেন্সির উপরেও দিতে হবে কর। ৩০ শতাংশ কর, ১ শতাংশ টিডিএস।

ফ্ল্যাট কেনায় কর: ১ এপ্রিল থেকে সাধারণ মানুষের সমস্যা বাড়বে। ফ্ল্যাট কিনতে গেলেই সরকারকে দিতে হবে কর। এছাড়াও মুম্বইয়ের মতো শহরে বাড়ি কিনতে গেলে ১ শতাংশ সেসও জুড়বে করের সঙ্গে।

গ্যাসের দাম বাড়ল: আজ থেকেই ঊর্দ্ধমুখী গ্যাসের দাম কার্যকর হল।

বাড়ল গাড়ির দাম: আজ থেকে গাড়ি কিনতে গেলে পকেট থেকে খাবে বেশি। কারণ গাড়ি তৈরির সংস্থাগুলি ১ এপ্রিল ২০২২ থেকে গাড়ির বিক্রয় মূল্য বাড়িয়ে দিয়েছে।

বহুমূল্য ওষুধ:  আজ থেকে বেড়ে গেল ওষুধের দাম। ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাসের মতো মোট ৮০০ -র ও বেশি ধরনের ওষুধের দাম বাড়ল।

মিউচুয়াল ফান্ডেড নিয়মাবলীতে পরিবর্তন: মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে গ্হাককে অনলাইনে লেনদেন করতে হবে। চেক জমা করা চলবে না। এই নিয়ম আজ থেকেই বলবৎ হল।

(The above story first appeared on LatestLY on Apr 01, 2022 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).