Narendra Modi, Vladimir Putin (Photo Credit: ANI/X)

দিল্লি, ৮ অগাস্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) কবে ভারতে (India)  আসবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার মস্কো (Moscow) সফর থেকে অজিত ডোভাল জানান, পুতিন ভারত সফর করবেন কিন্তু দিনক্ষণ স্থির হয়নি। ক্রেমলিন এ বিষয়ে কাজ করছে। ডোভালের বক্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী (Narendra Modi)। পুতিনকে ফোন করে দুই রাষ্ট্রনেতার মধ্যে নানা বিষয়ে কথা হয়। যার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ।

ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুতিন নিজে। যার প্রেক্ষিতে মোদী জানান, ভারত সব সময় শান্তির পক্ষে। ইউক্রেন-রাশিয়ার মাঝে যাতে শান্তি স্থাপিত হয়, তার চেষ্টা ভারত সব সময় করছে বলে পুতিনকে জানান মোদী।

এসবের পাশাপাশি ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে মোদী এবং পুতিনের মাঝে আলোচনা হয় বলে খবর। দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিয়ে দুই দেশ একসঙ্গে এগিয়ে যেতে চায় বলেও মোদী এবং পুতিনের মাঝে কথা হয় বলে জানা যায়।

দুই রাষ্ট্রনেতার ফোনালাপের মাঝেই পুতিনকে ভারতে আমন্ত্রণ জানান মোদী। চলতি বছরেই রুশ প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।