মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026 ব্রেকিং নিউজ:
সপ্তাহের প্রথম কাজের দিনে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস | EPFO Update: দিওয়ালিতে কি কর্মীরা বড় উপহার পাচ্ছেন? এটিএম থেকে সরাসরি পিএফ তোলার খবরের আসল ভিতরের খবর | ৮ম বেতন কমিশন: সরকারি কর্মীদের সর্বনিম্ন বেতন ১৮ হাজার থেকে বেড়ে কি ৫০ হাজার টাকা হতে চলেছে? |
Live

পরাজিত কেজরিওয়াল, সিসৌদিয়া

ভারত Aishwarya Purkait | Feb 08, 2025 02:04 PM IST
A+
A-

নয়া দিল্লি, ৮ ফেব্রুয়ারিঃ মুখ থুবড়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ২৭ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তনের পথে বিজেপি (BJP)। নয়া দিল্লি আসন থেকে হেরে গেলেন আপ আহ্বায়ক কেজরি। ৩,১৮২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছে বিজেপির প্রবেশ সিংহ। জংপুরা কেন্দ্র থেকে হারলেন মণীশ সিসৌদিয়াও। প্রায় ৬০০ ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিংহের কাছে পরাজিত হন তিনি। শনিবার দিল্লির বিধানসভা ভোটের গণনা (Delhi Election Results 2025) শুরু হওয়ার পর থেকেই জয়ের চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল।

দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে জয়ের জন্যে প্রয়োজন ৩৬টি আসন। সেই গণ্ডি বহু আগে পার করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানী দখলের পথে ছুটে চলেছে পদ্ম শিবির। ১৯৯৮ সালে শেষবার দিল্লি শাসন করেছে বিজেপি। দলের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার দিল্লির ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

নয়া দিল্লি আসনে হারলেন কেজরিঃ

আপ আহ্বায়ককে হারিয়ে জয়লাভ বিজেপির প্রবেশ সিংহেরঃ

তবে কালকাজি কেন্দ্র থেকে জিতলেন আপ মুখ্যমন্ত্রী অতিশী। বিজেপির রমেশ বিধুরীর সঙ্গে জোর টেক্কা দিয়ে শেষমেশ জয় অতিশীর।

SocialLY


Show Full Article Share Now
Close
Latestly whatsapp channel