Philippines Man Who Had Recovered Dies In Mumbai: করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর মুম্বইয়ে মৃত ফিলিপিন্সের নাগরিক

মারণ ভাইরাসের থাবা থেকে সুস্থ হওয়ার পর ফের বিপদ। এবারে একেবারে শেষের সেদিন। মুম্বইয়ে কোভিড-১৯ পজিটিভে মৃত তৃতীয় ব্যক্তি ফিলিপিন্সের নাগরিক (Philippines Man)। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কাটানোর পর প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে তাতে কি, ভাইরাস তো সহজে যাওয়ার নিয়। তাই মৃত্যুর কাছে হার মানতেই হল। এনিয়ে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পৌঁছালো নয়ে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ডায়াবেটিস ও অ্যাসথমার সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই তিনি ভারতে আসেন। গত ১৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

Philippines Man Who Had Recovered Dies In Mumbai: করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর মুম্বইয়ে মৃত ফিলিপিন্সের নাগরিক
করোনাভাইরাস(Photo Credits: IANS)

মুম্বই, ২৩ মার্চ: মারণ ভাইরাসের থাবা থেকে সুস্থ হওয়ার পর ফের বিপদ। এবারে একেবারে শেষের সেদিন। মুম্বইয়ে কোভিড-১৯ পজিটিভে মৃত তৃতীয় ব্যক্তি ফিলিপিন্সের নাগরিক (Philippines Man)। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কাটানোর পর প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে তাতে কি, ভাইরাস তো সহজে যাওয়ার নিয়। তাই মৃত্যুর কাছে হার মানতেই হল। এনিয়ে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পৌঁছালো নয়ে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ডায়াবেটিস ও অ্যাসথমার সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই তিনি ভারতে আসেন। গত ১৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

সোমবার সংখ্যাটা ৮৯, হ্যাঁ ছবিটা মহারাষ্ট্রের। সেখানে করোনা আক্রান্তের (Coronavirus cases) সংখ্যা হু হু করে বাড়ছে। নতুন করে ১৫ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই রাজ্যে চলতি মাসে দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আগামী ৩১ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। মু্ম্বইয়ে যাবতীয় ট্রেন চলাচল বন্ধ। প্যাসেঞ্জার লোকল কিছুই চলবে না আগামী দশদিন। তবে শুধু শহরই নয়, গ্রামপঞ্চায়েত এলাকাতেও এই নির্দেশিকা বলবৎ হয়েছে। দেশে তড়তড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা রবিবার সারাদিনে নতুন করে ৮১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলল। রাত পর্যন্ত ৩৯৬ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। কলকাতায় সংখ্যাটা সাত। আইসিএমআর-এর রিপোর্ট বলছে মৃতের সংখ্যা সাত। রবিবারই তিনজনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা, একজন বিহারের এবং তৃতীয়জন গুজরাটের। আরও পড়ুন-Coronavirus Outbreak In India: ১৫ জন নতুন করে আক্রান্ত, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯

হু হু করে কোভিড-১৯( COVID-19) পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে। গোটা দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে অন্তত ৭০টি জেলায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও উত্তরপ্রদেশ সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনও প্যাসেঞ্জার ট্রেন, মেট্রো চলবে না। তবে জরুরি পরিষেবার সবকিছুই চালু থাকছে। আইসিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, ২২ মার্চ পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে ১৭,২৩৭ জন ব্যক্তির থেকে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ১৮,১২৭টি নমুনা। এর মধ্যে ৩৯৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 23, 2020 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).