Narendra Modi: 'ব্ল্যাক ম্যাজিক আপনাদের খারাপ দিন শেষ করতে পারবে না', কংগ্রেসকে কটাক্ষ মোদীর
প্রধানমন্ত্রী বলেন, 'কিছু মানুষ ব্ল্য়াক ম্যাজিক করে মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়াতে চাইছেন। গত ৫ অগাস্ট যেভাবে কালো পোশাক পর কিছু মানুষ জনসাধারণের মধ্যে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেন, তা আদতে ব্যার্থ প্রচেষ্টা' বলেও কটাক্ষ করেন মোদী।
দিল্লি, ১১ অগাস্ট: 'কালো জাদুর' ব্যবহার কখনও মানুষের বিশ্বাস অর্জন করতে পারে না। এভাবেই এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গত ৫ অগাস্ট দিল্লি-সহ (Delhi) গোটা দেশে বিক্ষোভ দেখায় কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে কার্যত ধুন্ধুমার চালান রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীরা। ফলে কংগ্রেসের নেতা, মন্ত্রীদের সঙ্গে রাহুল, প্রিয়াঙ্কাকেও আটক করে দিল্লি পুলিশ। ৫ অগাস্ট কংগ্রেসের বিক্ষোভের প্রেক্ষিতে এবার মুখ খুলে হাত শিবিরকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী আরও বলেন, 'কিছু মানুষ ব্ল্য়াক ম্যাজিক করে মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়াতে চাইছেন। গত ৫ অগাস্ট যেভাবে কালো পোশাক পর কিছু মানুষ জনসাধারণের মধ্যে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেন, তা আদতে ব্যার্থ প্রচেষ্টা' বলেও কটাক্ষ করেন মোদী।
আরও পড়ুন: Anubrata Mandal: 'মাছ বিক্রেতা এখন ১০০০ কোটির মালিক'
গত ৫ অগাস্টের বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে কটাক্ষ করেন, সে বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধীরা।
(The above story first appeared on LatestLY on Aug 11, 2022 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

