দিল্লি, ১১ জানুয়ারি: ফের আক্রান্তের সংখ্যা বাড়ল দিল্লিতে (Delhi)। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ২১,২৫৯ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি দিল্লিতে পজিটিভ রেট ২৫.৬৫ শতাংশ। মঙ্গলবার দিল্লিতে টেস্ট হয়েছে ৮২,৮৮৪ জনের। ফলে রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে।
দিল্লির পাশাপাশি মুম্বইতেও (Mumbai) বাড়ল আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার বাণিজ্যনগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৬৪৭। পাশাপাশি মুম্বইতে করোনাভাইরাসে আক্রান্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,০০,৫২৩।
আরও পড়ুন: COVID-19: আগামী কয়েকদিনে করোনা সংক্রমণ হু হু করে বাড়বে গোটা দেশ জুড়ে, সতর্কতা
এদিকে যত দিন গড়াবে গোটা দেশে করোনা (Coronavirus) সংক্রমণ আরও বাড়বে। এবার এমনই আশঙ্কার কথা শোনান ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুুপ অন ইনস্টিটিউশনের চেয়ারম্যান এন কে অরোরা। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে হাজির হয়ে এন কে অরোরা কোভিড সংক্রমণ নিয়ে নতুন করে আশঙ্কার কথা শোনান। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গোটা দেশ জুড়ে হু হু করে করোনাভাইরাসে (COVID 19) আক্রান্তের সংখ্যা বাড়বে। ওমিক্রনের জন্যই করোনা আক্রান্তের সংখ্যা গোটা দেশে বৃদ্ধি পাবে বলে জানান এন কে অরোরা।
তিনি বলেন, ওমিক্রনের (Omicron) আরও ৪-৫টি নতুন নতুন প্রজাতি রয়েছে। যেগুলি আরও বেশি করে মানুষকে সংক্রমিত করতে পারে। ওমিক্রন যাতে হু হু করে সংক্রমণের মাত্রা বাড়াচ্ছে গোটা দেশ জুড়ে, তাতে আগামী কয়েকদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা উর্দ্ধমুখী হবে। ওমিক্রনের এই প্রজাতিগুলিতে সংক্রমণ হলে, প্রায় একই ধরনের উপসর্গ রোগীর শরীরে চোখে পড়ে বলেও জানান এন কে অরোরা।