নয়াদিল্লি: রণবীর সিং তাঁর কিছু সুপার স্টাইলিশ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়েছে। তিনি একটি সাদা সাটিন কো-অর্ড সেটে তাঁর ছবি শেয়ার করেছেন। অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) একটি সোনার চেইন পরে চেহারাটি আরও স্টাইলিস করেছেন। সাদা জুতা এবং হীরা খচিত কানের দুল পরে তাঁকে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। হেয়ার জেল দিয়ে স্টাইল করা চুল এবং চাপ দাড়ির চেহারায় বলিউড অভিনেতাকে একেবারে সুদর্শন দেখাচ্ছে।
দেখুন ছবি
View this post on Instagram
উল্লেখ্য, রণবীরকে 'ডন ৩ সিনেমায়' দেখা যাবে। এই মাসের শুরুর দিকে, চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার রণবীরের সঙ্গে ডন ৩ সিনেমার কথা ঘোষণা করেছিলেন। আরও পড়ুন : Sunny Deol’s Juhu Bungalow Row: সানি ভিলা নিলামের নোটিশ প্রত্যাহার, মুখ খুললেন ‘গদর’ অভিনেতা