Ranbir Kapoor In Ramayana: গোমাংস ভক্ষণকারী রণবীরকে দিয়ে কেন রামচন্দ্রের অভিনয়? উত্তরে চিন্ময়ী বললেন, 'যারা ধর্ষক...'
রকস্টার যখন মুক্তি পায়, সেই সময় একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে বলতে শোনা যায়, তাঁর পরিবার আসলে পেশোয়ারের। পরিবার পেশোয়ারের হওয়ায় তিনি মাটন, পায়া খেতে খুব ভালবাসেন।
মুম্বই, ৭ জুলাই: রামায়ণে (Ramayana) এবার কাস্ট করা হয়েছে রণবীর কাপুরকে (Ranbir Kapooor)। পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণে রামচন্দ্রের (Lord Rama) ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। যাঁকে নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়েছে। এবার রণবীর কাপুরকে নিয়ে যখন একের পর বিতর্ক শুরু হয়েছে, সেই সময় রণবীর কেন গোমাংস খেলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে মানুষ গোমাংস খেয়েছেন, তাঁকে দিয়ে কেন রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করানো হচ্ছে, তা নিয়ে ওঠে প্রশ্ন। যার উত্তর এবার দিলেন জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা।
চিন্ময়ী শ্রীপদা বলেন, রণবীর কাপুরকে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন,তাতে ক্ষতি কীসে? নিজেকে যদি কেউ ভক্ত বলে দাবি করে অথচ ধর্ষক হয়, সেক্ষেত্রে তাকে ভক্তিভরে ডুব দেওয়া মানুষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ একজন অভিনেতা হিসেবে কেউ গোমাংস ভক্ষণ করলে, তাঁকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এমন দ্বিচারিতা কেন বলে প্রশ্ন তোলেন চিন্ময়ী শ্রীপদা। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত রকস্টার যখন মুক্তি পায়, সেই সময় একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে বলতে শোনা যায়, তাঁর পরিবার আসলে পেশোয়ারের। পরিবার পেশোয়ারের হওয়ায় তিনি মাটন, পায়া খেতে খুব ভালবাসেন। এমনকী, গোমাংস তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে বলে রণবীর কাপুরকে মন্তব্য করতে শোনা যায়।
রামায়ণ মুক্তির আগে থেকে রণবীর কাপুরের সেই পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

