Bigg Boss Ban: যৌনতায় ভরা বিগ বস নিষিদ্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নেত্রী
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' বন্ধ করার দাবি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দ্বারস্থ হলেন তারই দলের নেত্রী। বিগ বস এখন যৌনতার আখরা হয়ে উঠেছে, পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না।
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) বন্ধ করার দাবি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)-র দ্বারস্থ হলেন তারই দলের নেত্রী। এখানেই শেষ নয়, বিগ বস-এর প্রযোজক ও নির্মাতা সংস্থার কোম্পানির সিইও-র বিরুদ্ধে সাইবার ক্রাইমের অধীনে মামলাও দায়ের করলেন তিনি।
শিবসেনা নেত্রী দাবি করেন, গত ১৮ জুলাই বিগ বসের ঘরে দুই প্রতিযোগী আরমান মালিক ও কৃতিকা মালিকের মধ্যে যৌনতার ভিডিয়ো টিভিতে সম্প্রচার করা হয়, বলে দাবি করেন শিবসেনা নেত্রী। দুটি বিয়ে করা আরমান ও কৃতিকার মধ্যে বিগ বস-এর বেডরুমে কভারের তলায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে একাংশের দাবি, আরমান ও কৃতিকার মধ্যে যৌনতার ভিডিয়োর শেষাংশটি টিভিতে সম্প্রচার হয়নি।
দেখুন ছবিতে
"No More A Family Show": Shinde Camp Leader Seeks Ban On "Bigg Boss" https://t.co/C3cpkkXp0w pic.twitter.com/hFpvofXcbD
— NDTV (@ndtv) July 22, 2024
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসালকারের কাছে ডেপুটেশন জমা দিয়ে বিগ বস বন্ধের দাবি জানিয়ে শিবসেনা নেত্রী বলেন, " বিগ বস শো-টি শালীনতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দম্পত্তি বা যুগলের মধ্যে সামাজিক জায়গায় যে সীমারেখা থাকে তা ভাঙা হয়েছে। আরমান মালিক ও কৃতিকা মালিক সব সীমারেখা ভেঙে ফেলেছেন। বিগ বস আর পারিবারিক শো নেই। অথচ এই শো-টি টিভিতে সম্প্রচার হওয়ায় শিশু, কিশোররাও দেখে।
(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

