গুগল ফটোতে এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল নিয়ে আসছে গুগল। 'ম্যাজিক ইরেজার'(Magic Eraser) নামের এই টুলটি আগে গুগল পিক্সেল ৬ এ থাকলেও অন্য কোন অ্যআন্ড্রয়েড ভার্সনে ছিল না। তবে এবার গুগলের ওয়ান অ্যান্ড্রয়েড এবং পিক্সেলের ৬ মোবাইলে এই সুবিধা পাবেন গ্রাহকেরা। নতুন এই 'ম্যাজিক ইউজারের' মাধ্যমে আপনি ছবিতে থাকা বাধা বা অসুবিধাগুলিকে আনায়াসেই মুছে ফেলতে পারবেন এই টুলের মাধ্যমে। আপনার ছবির সঙ্গে অন্য কারোর ছবি অজান্তেই উঠে গেলেও এতে থাকা ব্রাশ টুলের মাধ্যমে তা মিটিয়ে ফেলা যাবে অনায়াসেই।
এর পাশাপাশি সফটওয়্যারটিতে থাকা নিউ এইচডিআর ভিডিও এফেক্টের মাধ্যমে আপনি আনায়াসেই ভিডিওর ব্রাইটনেস এবং কালার বাড়াতে পারবেন। যদিও এর আগে উপভোক্তারা ছবির সামনের অংশ ডার্ক এবং পেছনের অংশ উজ্বল করতে পারতেন।
এরই সঙ্গে ছবির কোলাজ তৈরির ক্ষেত্রে আরও কিছু নতুন কিছু স্টাইল যুক্ত করা হয়েছে সংস্থার তরফে। এর ফলে বিভিন্ন স্টাইলের মাধ্যমে কোলাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ওয়ান এবং গুগল পিক্সেলের মোবাইল ব্যবহারকারীরা।
#Google announced that it is rolling out its #artificialintelligence (AI)-powered "Magic Eraser" tool in Google Photos for Google One subscribers - both Android and iOS - and all Pixel users. pic.twitter.com/Vl8k18j5mL
— IANS (@ians_india) February 24, 2023