মুম্বই, ৮ অগাস্ট: মুম্বই বিমানবন্দরে আরিয়ান (Aryan Khan) এবং আব্রামকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আচমকাই এক ব্যক্তি শাহরুখের হাত টেনে ধরেন। শাহরুখ হাত টেনে ধরে তাঁকে নিয়ে নিজস্বী তুলতে যান ওই অনুরাগী। ঘটনার আকষ্মিকতায় হতবাক হয়ে যান অভিনতা। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেন এবং কিছুটা দূরে চলে যান আব্রামকে নিয়ে। এরপর আরিয়ান গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে শাহরুখকে সামনে এসে দাঁড়ান।
আরও পড়ুন: SSC scam: আরও 'বিপদে' পার্থ-অর্পিতা, ইডির পর এবার সিবিআইয়ের জেরার মুখে প্রাক্তন মন্ত্রী
বাবার আশপাশে যাতে কোনও অনুরাগী এবং ভক্ত হাজির হয়ে এই ধরনের ব্যবহার করতে না পরেন, তার জন্য উদ্যোগী হয়ে ওঠেন আরিয়ান খান। দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
সম্প্রতি 'ডুনকি'-র শ্যুট শেষ করে লন্ডন থেকে ফেরেন শাহরুখ খান। 'ডুনকির' শ্যুট শেষ করে লন্ডন থেকে ফেরার সময় মাস্কে নিজের মুখ ঢেকে ফেলেন এসআরকে। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশেও মুখ থেকে মাস্ক নামাতে দেখা যায়নি শাহরুখ খানকে।