মুম্বই, ১৩ সেপ্টেম্বর: SIIMA 2022-এর জন্য হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানেই 'অঘটন' ঘটে গেল বলিউড অভিনেতার সঙ্গে। ওই অনুষ্ঠানের জন্য রণবীর যখন হাজির হন, তাঁকে ঘিরে ধরেন অসংখ্য অনুরাগী। রণবীর সিংহের দেহরক্ষী চেষ্টা করেন, ভিড় নিয়ন্ত্রণ করতে। তবে রণবীরের সঙ্গে নিজস্বী তুলতে সেখানে ভিড় জমে যায় একের পর এক মানুষের। রণবীর সিংয়ের দেহরক্ষীরা কোনওভাবে সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এসবের মাঝে হঠাৎ করে রণবীরের সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে অভিনেতার গালে সপাটে চড় পড়ে।
View this post on Instagram
তবে রণবীরকে ইচ্ছাকৃতভাবে সেই চড় কেউ মারেননি। রণবীর সিংয়ের সঙ্গে ছবি তোলার জন্য ভিড়ের মাঝে অনিচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটে। গালেে সপাটে চড় পড়লেও, রণবীর সিংকে রেগে যেতে দেখা যায়নি। উলটে হাসি মুখে অনুরাগীদের সঙ্গে একের পর এক নিজস্ব তুলতে থাকেন।
রণবীর সিং হাসি মুখে যেভাবে ভিড়ের মাঝে থেকে হাসি মুখে তা নিয়ন্ত্রণ করেন, তা দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।