মুম্বই, ২ অগাস্ট: সলমন খানের (Salman khan) বডিগার্ড হতে চান রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) । যদি কখনও সলমন খানের উপর কেউ হামলা চালায়, তাহলে সেই গুলি যাতে তাঁর গায়ে এসে আগে লাগে, বলিউড ভাইজানের তেমন নিরাপত্তা রক্ষী হতে চান বলে জানান রাখি। সম্প্রতি বিশেষ বন্ধু আদিল খান দুরানির সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেন রাখি। সেখানেই সলমন খানের বন্দুকের লাইসেন্সে পাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেন রাখি।
সোমবার সলমন খান বন্দুক রাখার লাইসেন্স পান। সম্প্রতি সলমন খানকে যেভাবে হুমকি দেওয়া হয়, তার প্রেক্ষিতেই সলমন বন্দুক রাখার লাইসেন্স পেতে আবেদন করেন। সলমন খান বন্দুকের লাইসেন্স হাতে পেতেই সে বিষয়ে রাখি সাওয়ান্তকে প্রশ্ন করা হয়। যার উত্তরে রাখি সলমনের বডিগার্ড হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর সলমন খানের পাশাপাশি তাঁর আইনজীবীকেও খুনের হুমকি দেওয়া হয়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।