মুম্বই, ৫ নভেম্বর: ৩ বছর পর দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মুম্বইতে (Mumbai) ফেরার পর বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন পিগি। যা দেখে এবার কটাক্ষের মুখে পড়তে হল প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা কেন হেয়ার এক্সটেনশন পরেছেন চুলে। সেই দাবিতে প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অন্যদিকে প্রিয়াঙ্কা যে হেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপন করছেন, তা ব্যবহার করলে, নির্ঘাত চুল সব উঠে যাবে বলে মন্তব্য করেন কেউ কেউ। আবার অনেকে বলতে শুরু করেন, আমেরিকা থেকে এবার নিরাপত্তা রক্ষী নিয়ে এসেছেন। তাহলে চুলের বিজ্ঞাপন করে, কেন ভারতীয় অর্থ ধ্বংস করতে চাইছেন? সবকিছু মিলিয়ে মার্কিন মুলুক থেকে ফেরার পরপরই একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে।
View this post on Instagram
মালতী মেরি চোপড়া জোনাসের জন্মের পর শোনা যায়, এবার মেয়েকে নিয়ে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। তবে মুম্বই বিমানবন্দরে প্রিয়াঙ্কার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি আর।