Deepika Padukone, Ranveer Singh (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ নভেম্বর: রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। দুজনের ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে এবার একসঙ্গে সময় কাটাচ্ছেন 'দীপভীর'। যেখানে নীল জলরাশির মাঝে দুজনেক ইয়টে চড়তে দেখা যায়। রণবীর এবং দীপিকা (Deepika Padukone) যেন সেখানে একে অপরের দিক থেকে চোখই ফেরাতে পারছিলেন না। রণবীর সিংয়ের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন।  সম্প্রতি এমন গুঞ্জনে তোলপাড় হয়ে যায় বলিউড।  যদিও  রণবীর সিং সমস্ত গুজব উড়িয়ে দিয়েছেন।  দীপিকা তাঁর জীবনের 'রানি' বলে দাবি করেন রণবীর।  অভিনেতা এ বিষয়ে মুখ খুললেও, দীপিকাকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।  দীপিকা 'পাঠানের' শ্যুটিং নিয়ে আপাতত ব্যস্ত। 'পাঠানে' শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন।