Aamir Khan Donates to COVID-19 Relief Fund: করোনা-যুদ্ধে সাহায্যের হাত বাড়ালেন আমির খান

প্রচারের আলো থেকে তিনি বরাবরই দূরে থাকেন। সে কোনও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান হোক কিংবা কোনও সাহায্য। নিজেকে সবসময়ই প্রচারের আলো থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন তিনি। তবে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি আমির খান (Amir Khan)। সুপারস্টারের ফ্যানেরাই টুইটারে শেয়ার করেছেন এই তথ্য 'Aamir Always Contributes' ট্যাগ দিয়ে। যা রীতিমত ট্রেন্ড করছে টুইটারে।

Aamir Khan Donates to COVID-19 Relief Fund: করোনা-যুদ্ধে সাহায্যের হাত বাড়ালেন আমির খান
(Photo Credits: Twitter)

মুম্বই, ৮ এপ্রিল: প্রচারের আলো থেকে তিনি বরাবরই দূরে থাকেন। সে কোনও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান হোক কিংবা কোনও সাহায্য। নিজেকে সবসময়ই প্রচারের আলো থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন তিনি। তবে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি আমির খান (Amir Khan)। সুপারস্টারের ফ্যানেরাই টুইটারে শেয়ার করেছেন এই তথ্য 'Aamir Always Contributes' ট্যাগ দিয়ে। যা রীতিমত ট্রেন্ড করছে টুইটারে।

করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে গোটা দেশ। যে যার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সরকারের কাছে। লকডাউন চলছে দেশজুড়ে। রোজগার বন্ধ এক শ্রেণির মানুষের। তাদের সাহায্যার্থে এবার এগিয়ে আসছেন ক্রীড়াবিদ থেকে সেলেবরা। এবার সেই তালিকায় নাম লেখালেন আমির খান। প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন আমির খান। তাঁর আসন্ন ছবি লাল সিং চাড্ডা, সেই ছবিতে দৈনিক আয়তে যারা কাজ করতেন, তাদের খাওয়া-দাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা।

বরাবরই আড়ালে থেকে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন কাজে। তা সে সত্যমেব জয়তের মত অনুষ্ঠান হোক কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে। কখনই অন্যথা হয়নি এর।

▫️A Silent Guardian

▫️A Watchful Protector

▫️The one delivers in the need of the Hour

No I ain't talking about comic book hero here but a Real life hero On screen as wel as off Screen

A true Gentleman #AamirKhan ♡♡♡

Aamir Always Contributes

A Silent Contributor pic.twitter.com/dWMpB95dVn

— AK_fan (@Acekhan_fan) April 8, 2020

(The above story first appeared on LatestLY on Apr 08, 2020 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).