Aishwarya Rai Bachchan, Aaradhya Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ নভেম্বর: মেয়ের জন্মদিনে ছবি শেয়ার করে কটাক্ষের মুখে ঐশ্বর্য রাই বচ্চন। আরাধ্যার জন্মদিনে তাঁর ঠোঁটে আদুরে ছোঁয়া দেন অভিনেত্রী। 'আমার জীবন, আমার ভালবাসা' বলে আরাধ্যার ছবিতে ক্যাপশনও যোগ করেন রাই। আরাধ্যাকে কেন ঠোঁটে চুম্বন করলেন, তা নিয়ে নেট জনতার একাংশের অশ্লীল কটাক্ষের মুখে পড়েন ঐশ্বর্য। আরাধ্যার ঠোঁটে চুম্বন কেন করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, এভাবে কেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ঐশ্বর্য।

সবকিছু মিলিয়ে মেয়ের জন্মদিনে আদুরে ছবি শেয়ার করেও সমালোচনার মুখে রাই। তবে ঐশ্বর্য, আরাধ্যার ছবি দেখে অনেকে কটাক্ষ করলেও, অনেকেই অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন। মা, মেয়ের ছবি দেখে তাঁদের সম্পর্ককে কেন কলুষিত করার চেষ্টা হচ্ছে বলে প্রশ্ন তোলেন অনেকে।

 

 

View this post on Instagram

 

যদিও এই প্রথমবার নয়, যখন সমালোচনার মুখে পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনও বিমানবন্দরে কেন সব সময় মেয়ের হাত ধরে থাকেন বলে কটাক্ষ করেন তাঁকে কেউ। অনেক সময় আবার অভিষেক বচ্চনের নাম নিয়ে কটাক্ষে করা হয় তাঁকে। সবকিছু মিলিয়ে বিভিন্ন সময় একাধিক সমালোচনার মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে।