Alia Bhatt: করিনার পর আলিয়া, 'পছন্দ না হলে আমায় দেখবেন না', উঠল বয়কটের ডাক

আর কয়েক মাস পর মা হবেন আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা অবস্থায় ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশন করছেন অভিনেত্রী। প্রমোশনের মাঝে হঠাৎ করেই বয়কট ট্রেন্ড নিয়ে কথা উঠলে, বিতর্কিত মন্তব্য করে বসেন বলিউড অভিনত্রী।

Alia Bhatt: করিনার পর আলিয়া, 'পছন্দ না হলে আমায় দেখবেন না', উঠল বয়কটের ডাক
Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অগাস্ট: 'যদি আপনাদের আমাকে ভাল না লাগে, তাহলে আমায় দেখবেন না।' 'ব্রক্ষ্মাস্ত্র' মুক্তির আগে এমনই বিতর্কিত মন্তব্য আলিয়া ভাটের (Alia Bhatt)। আলিয়ার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পর এবার অভিনেত্রীর ব্রক্ষ্মাস্ত্র বয়কটের ডাক দেন নেটিজেনদের একাংশ। আলিয়া দ্বিতীয় করিনা কাপুর (Kareena Kapoor Khan) বলে কেউ মন্তব্য করেন রণবীর-ঘরণীর মন্তব্য শুনে। কেউ আবার বলতে শুরু করেন, আলিয়া যা বলেছেন, তা প্রাণপণে রাখার চেষ্টা করবেন। কেউ বলতে শুরু করেন, আলিয়া যেভাবে উদ্ধত্য দেখালেন, তাতে তাঁর ছবি আর দেখবেন না। সবকিছু মিলিয়ে রণবীর, আলিয়া জুটির প্রথম ছবি ব্রক্ষ্মাস্ত্রের মুক্তির আগেই অভিনেত্রীকে নিয়ে কড়া সমালোচনা শুরু হয়ে  যায়।

আর কয়েক মাস পর মা হবেন আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা অবস্থায় ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশন করছেন অভিনেত্রী। প্রমোশনের মাঝে হঠাৎ করেই বয়কট ট্রেন্ড নিয়ে কথা উঠলে, বিতর্কিত মন্তব্য করে বসেন বলিউড অভিনত্রী।

আলিয়া ভাটের ওই মন্তব্য শুনে একের পর এক কটাক্ষ শুরু হয়ে যায় নেট পাড়ায়।

(The above story first appeared on LatestLY on Aug 23, 2022 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).