Jaya Bachchan: বৌমা ঐশ্বর্যকে ইডি-র তলব, সংসদে মেজাজ হারিয়ে বিজেপিকে তোপ জয়া বচ্চনের

পানামা পেপার মামলায় ইডি-র তলবে আজ, সোমবার হাজিরা দেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা। আর ঐশ্বর্য-কে ইডি জেরা নিয়ে সংসদে মেজাজ হারালেন জয়া বচ্চন।

Jaya Bachchan: বৌমা ঐশ্বর্যকে ইডি-র তলব, সংসদে মেজাজ হারিয়ে বিজেপিকে তোপ জয়া বচ্চনের
Jaya Bachchan (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২০ ডিসেম্বর: পানামা পেপার (Panama Paper) মামলায় ইডি (ED)-র তলবে আজ, সোমবার হাজিরা দেন ঐশ্বর্য রাই বচ্চন (AISHWARYA RAI BACHCHAN)। ঐশ্বর্যাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা। আর ঐশ্বর্য-কে ইডি জেরা নিয়ে সংসদে মেজাজ হারালেন জয়া বচ্চন (Jaya Bachchan)। অভিযোগ, ঐশ্বর্যকে ইডি জেরা নিয়ে, সংসদ চলাকালীন তাঁকে কয়েকজন সাংসদ খোঁচা দেন। এরপরই মেজাজ হারান জয়া। সংবাদমাধ্যমে প্রকাশ, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে বলতে শোনা যায়, বিজেপি-র খারাপ সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ক দিন আগেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসছে, এবার আমাদের নেতাদের দলে টানতে ইডি-সিবিআই হাজির হবে। সম্প্রতি সমাজবাদী পার্টির এক বড় নেতার আত্মীয়কে তলব করেছিল ইডি। আর এবার পানামা কাণ্ডে তলব করা হল বচ্চন ঘরানী তারকা অভিনেত্রী ঐশ্বর্যাকেও।

জয়া এদিন অধিবেশ চলকালীন অধ্যক্ষের কাছে অভিযোগ করেন, অধিবেশন চলাকালীন কয়েকজন তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন। জয়া এরপর বললেন, " আমি কারও বিরুদ্ধে কোনও ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। যেটা হল সেটা খুবই দুর্ভাগ্যের। যেভাবে বলা হল সেটা বলা উচিত হয়নি।" পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন জয়া বচ্চন। আরও পড়ুন: এদেশে প্রথম, ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন অভয়-সুপ্রিয়  

সূত্রের খবর, ঐশ্বর্য রাইয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে। এর আগেও ঐশ্বর্যকে বেশ কয়েকবার ইডির তরফে সমন পাঠানো হয়। তবে বচ্চন বহু মাত্র ২ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির দেন। ঐশ্বর্যকে সমনের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের বলিউডে শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত ঐশ্বর্য রাইয়ের পাশাপাশি পানামা পেপার মামলায় (Panama Papers Leak Case) নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও (Amitabh Bachchan)। ফলে পানামা পেপার মামলায় অমিতাভের বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

বলিউডের বেশ কয়েকজন তাবড় তারকার পাশাপাশি পানামা পেপার মামলায় দেশের একাধিক বিশিষ্ট মানুষের নাম রয়েছে বলে খবর। ফলে পানামা পেপার মামলা নিয়ে শোরগোল শুরু হতেই, বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

(The above story first appeared on LatestLY on Dec 20, 2021 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).