Recurring Defect In Car: অডি গাড়ির ব্রেকে ত্রুটি, গ্রাহককে ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

গাড়িটির ব্রেকে সমস্যার জন্য তাঁর যা হয়রানি ও মানসিক হেনস্থা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ গাড়িটি বদলে দেওয়ার পাশাপাশি ৩০ লক্ষ টাকা যাতে দেওয়া হয় তার আবেদন জানান।

Recurring Defect In Car: অডি গাড়ির ব্রেকে ত্রুটি, গ্রাহককে ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের
Photo Credits: Pexels

চেন্নাই: অডি কিউ সেভেন গাড়িতে (Audi Q7 Car) ব্রেকের ত্রুটি (Defect In Brake-mechanism) দেখা গেছিল। এরপরই গাড়িটির গ্রাহক (Consumer) গাড়ির ডিলার (Car dealer), সার্ভিস প্রোভাইডার (Service provider) ও নির্মাতার (Manufacturer) বিরুদ্ধে একটি অভিযোগ জানান তামিলনাড়ু স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে (Tamil Nadu State Consumer Disputes Redressal Commission)।

গাড়িটির ব্রেকে সমস্যার জন্য তাঁর যা হয়রানি ও মানসিক হেনস্থা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ গাড়িটি বদলে দেওয়ার পাশাপাশি ৩০ লক্ষ টাকা যাতে দেওয়া হয় তার আবেদন জানান।

বিষয়টি খতিয়ে দেখে কমিশনের প্রেসিডেন্ট মিস্টার আর ভেঙ্কটেশাপেরুমল, বিচারপতি আর সুব্বাইয়া ও অন্য সদস্যদের ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের বক্তব্য শুনে গ্রাহককে অডি কিউ ৭ গাড়ির বদলে ৬০ লক্ষ টাকা ফেরত দিতে বলেন। তবে গ্রাহক যে হয়রানি ও মানসিক হেনস্থার জন্য ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তা নাকচ করে দেন তিনি বেশকিছু সময় ধরে গাড়িটি ব্যবহার করেছেন বলে।

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 11:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).