Mamata Banerjee (Photo Credits: ANI)

ঝাড়গ্রাম, ১৯ মে:   দেশজুড়ে “তুঘলকি রাজ” চালাচ্ছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস বিজেপির পার্টি নয়, মা মাটি মানুষের দল। ঝাড়গ্রামের সমাবেশ থেকে কেন্দ্রের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়লেন না। বললেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তুঘলকি কাণ্ড শুরু করেছে বিজেপি। কারোর স্বাধীনতার অধিকার নেই। বিজেপি সব অধিকার শেষ করে দিয়েছে।”

পড়ুন টুইট

কয়লা কেলেঙ্কারি থেকে গরুপাচার কাণ্ড। একের পর এক কেসে তৃণমূলের শীর্ষনেতৃত্বকে নিজাম প্যালেসে সিবিআই কর্তাদের জেরার মুখোমুখি হতে হচ্ছে। গোদের উপরে বিষফোঁড়ার মতো জুড়েছে এসএসসি দুর্নীতি মামলা। ইতিমধ্যেই এই মামলায় সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এতদিন নীরব থাকলেও এবার ধৈর্য্যের বাঁধ ভেঙে গর্জে উঠলেন তৃণমূলনেত্রী।