Para-Teachers’ Agitation Row: সমকাজে সমবেতনের দাবিতে উত্তাল বিধানসভা চত্বর, গেট টপকে প্রবেশের চেষ্টা শিক্ষিকাদের

আজ বুধবার থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। আর আজই রাজ্যের পার্শ্বশিক্ষকরা সমকাজে সমবেতনের দাবি তুলে বিধানসভার ৬ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল পার্শ্বশিক্ষকদের (Para-Teachers’ Agitation) সংগঠন ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি চরমে পৌঁছায়। বেশ কয়েকজন পার্শ্বশিক্ষিকাকে দেখা যায় গেট টপকে বিধানসভা ভবনের চৌহদ্দিতে প্রবেশের চেষ্টা করছেন। এমনিতেই পুলিশি ঘেরাটোপে থাকে বিধানসভা ভবন। সেখানে কী করে বিক্ষোভরত শিক্ষিকারা গেটে উঠে স্লোগান দিলেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Para-Teachers’ Agitation Row: সমকাজে সমবেতনের দাবিতে উত্তাল বিধানসভা চত্বর, গেট টপকে প্রবেশের চেষ্টা শিক্ষিকাদের
পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ (Photo Credits: Social Media0

কলকাতা, ২৭ জানুয়ারি: আজ বুধবার থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। আর আজই রাজ্যের পার্শ্বশিক্ষকরা সমকাজে সমবেতনের দাবি তুলে বিধানসভার ৬ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।  এদিন সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেছিল পার্শ্বশিক্ষকদের (Para-Teachers’ Agitation) সংগঠন ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি চরমে পৌঁছায়। বেশ কয়েকজন পার্শ্বশিক্ষিকাকে দেখা যায় গেট টপকে বিধানসভা ভবনের চৌহদ্দিতে প্রবেশের চেষ্টা করছেন। এমনিতেই পুলিশি ঘেরাটোপে থাকে বিধানসভা ভবন। সেখানে কী করে বিক্ষোভরত শিক্ষিকারা গেটে উঠে স্লোগান দিলেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় বিরোধী দলের মদতের অভিযোগ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আরও পড়ুন-Winter In West Bengal: উত্তুরে হাওয়ার দাপটে কম্পমান বাংলা, পারদ পতন অব্যাহত

এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এটা নতুন কোনও ঘটনা নয়। এর আগে বিধানসভায় ঢুকে জ্যোতি বসুকে তাড়া করা হয়েছিল। তিনি অন্য গেট দিয়ে পালিয়েছিলেন। তবে আমি বলব, বিধানসভায় সর্বদল থাকে। সেখানে কার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে? তাছাড়া এভাবে বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য সুষ্ঠুভাবে আলোচনার প্রয়োজন রয়েছে।”

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করছে না সরকার। সমকাজে সমবেতনের দাবিতে চলতে থাকা এই বিক্ষোভকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল বিধানসভার ৬ নম্বর গেট এলাকা। সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই ঘোরালো হয়ে উঠেছে। বিধানসভার গেটে উঠে পড়া শিক্ষিকারা সেখান থেকেই স্লোগান দিতে থাকেন। তাঁদের নামাতে পুলিশের বেগ পেতে হয়েছে। কেননা সঙ্গে পর্যাপ্ত মহিলা পুলিশ ছিলেন না। পরে মহিলা পুলিশ এনে ওই শিক্ষিকাদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়। এখন বিষয় হল, কলকাতা পুলিশের কাছে খবর ছিল আজ বিধানসভার সামনে অবস্থান দেখাবেন পার্শ্ব শিক্ষকরা। তারপরেও নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা কেন ছিল, তানিয়েই প্রশ্ন উঠছে।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2021 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).