BWF World Championships 2022: ২২ অগাস্ট থেকে শুরু বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ভারতের কোন কোন খেলোয়াড় পদক আনতে পারেন?
২২ অগাস্ট থেকে শুরু হবে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships 2022)। এবার জাপানের টোকিওতে বসেছে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর। ৪৬টি দেশের ৩৬৪ জন অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। ভারতের মোট ২৭ জন খেলোয়াড় এবার প্রতিযোগিতায় অংশ নেবেন। সাইনা নেহওয়াল (Saina Nehwal), ভিক্টর অ্যাক্সেলসেন, কেন্টো মোমোটা এবং তাই তজু ইংয়ের মতো ব্যাডমিন্টন তারকারা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এই প্রতিযোগিতায় এবার খেলবেন না ভারতের সবচেয়ে সফল শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। সিন্ধু কমনওয়েলথ গেমসে স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন, যা তাকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে দেয়।
টুইট:
BWF World Championships 2022: Top Medal Contenders for India at the Upcoming Badminton Tournament#bwfworldchamps #worldchampionships2022 https://t.co/r8LAt7hPPC
— LatestLY (@latestly) August 19, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 19, 2022 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

