উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশী ভোট পেয়ে আরও সাত বছর ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন শাভকাত মিরজিওয়ে (Shavkat Mirziyoyev)। এবার নিয়ে তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন সাত বছর অন্তর হয়। ফলে ২০২৩ সালে ভোটে জিতে একেবারে ২০৩০ পর্যন্ত দেশের মসনদে বসা নিশ্চিত করলেন উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়ে। ২০১৭ নির্বাচনে প্রেসিডেন্ট শাভকাত মিরিজিওয়ে পেয়েছিলেন ৯০ শতাংশ ভোট।
মধ্য এশিয়ার গ্যাস সমৃদ্ধ এ দেশের প্রেসিডেন্ট নির্বাচনেমোট ১৫ লক্ষ ভোটার ভোটদান করেন। প্রচারে নয়া উজবেকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে রেকর্ড ভোটে জিতলেন। দেশের জিডিপি দ্বিগুণ করা, সব বেকারদের চাকরি দেওয়ার কথা বলে সাত বছর ক্ষমতায় ফিরছেন শাভকাত মিরজিওয়ে।
দেখুন টুইট
#Uzbekistan President #ShavkatMirziyoyev has been re-elected with 87.1% of the vote cast in a snap election, the country's Central Election Commission said.
(Photo: File) pic.twitter.com/jq2VDEhBUW
— IANS (@ians_india) July 10, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)