Plane Crash: আকাশে আতঙ্ক অব্যাহত, লস অ্য়াঞ্জেলসে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ থেকে কোনওরকমে রক্ষা

আজারবাইজান থেকে দক্ষিণ কোরিয়া। গত কয়েক দিনের মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে বড় দুর্ঘটনা দেখে আঁতক উঠছেন সবাই। বড়দিনে রাশিয়ার মিসাইলের আঘাতে ভঙে পড়েছিল আজরাইজানের বিমান

Plane Crash: আকাশে আতঙ্ক অব্যাহত, লস অ্য়াঞ্জেলসে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ থেকে কোনওরকমে রক্ষা
Two Planes Nearly Collide. (Photo Credits: X)

আজারবাইজান থেকে দক্ষিণ কোরিয়া। গত কয়েক দিনের মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে বড় দুর্ঘটনা দেখে আঁতক উঠছেন সবাই। বড়দিনে রাশিয়ার মিসাইলের আঘাতে ভঙে পড়েছিল আজরাইজানের বিমান। তারপর গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার মুয়ানে পাখির আঘাতে আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরে ভেঙে পড়েছিল বিমান। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জন প্রাণ হারান। এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক এয়ারপোর্টে দুটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিমানবন্দরের রানওয়েতে টেকঅফের সময় এমন পরিস্থিতি তৈরি হয়। বরাতজোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন বিমান চলাচল পরিচালন প্রশাসন (FAA)।

দেখুন ভিডিয়োটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 31, 2024 07:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).