Turkey Earthquake: ৫.৪ মাত্রার ভূমিকম্পে পঞ্চমবার কেঁপে উঠল তুরস্ক, মৃত্যু মিছিল ৫ হাজারে

Turkey Earthquake: ৫.৪ মাত্রার ভূমিকম্পে পঞ্চমবার কেঁপে উঠল তুরস্ক, মৃত্যু মিছিল ৫ হাজারে
Turkey Earthquake (Photo Credit: ANI/Twitter)

ফের কেঁপে উঠল তুরস্ক (Turkey)। চতুর্থবারের পর এবার পঞ্চমবার কেঁপে উঠল তুরস্ক। USGS-এর খবর অনুযায়ী, পূর্ব তুরস্কে মঙ্গলবার ফের কম্পন (Earthquake) অনুভূত হয়। মঙ্গলবার তুরস্কে যে পঞ্চমবার কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৪। পরপর কম্পনের জেরে তুরস্কে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে। কম্পনের জেরে তুরস্কে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ৫ হাজারে পৌঁছে গিয়েছে বলে খবর। প্রসঙ্গত সোমবার ৭.৮ মাত্রার প্রবল কম্পনে কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও প্রবল মাত্রার কম্পন অনুভূত হয়।  সোমবারের প্রবল কম্পনের পর থেকে একের পর এক আফটার শক অনুভূত হতে শুরু করেছে সিরিয়া  (Syria)এবং তুরস্ক জুড়ে।

আরও পড়ুন: Earthquake in Turkey and Syria: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, ৮৯ সদস্যের 'মেডিকেল টিম' গেল ভারত থেকে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 07, 2023 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).