Strong Earthquake In Myanmar: ভূমিকম্পের পর আর্তনাদ, মৃত্যুুর গ্রাসে মায়ানমারের হাসপাতালে, হাত, পা ভেঙে পড়ে রয়েছেন বহু মানুষ, দেখুন
শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মায়ানমার (Myanmar) এবং থাইল্যান্ড (Thailand)। ৭.৭ মাত্রার কম্পনের জেরে ব্যাঙ্ককে যখন তাসের ঘরের মত বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে, সেই সময় মায়ানমারেও দেখা যায় ভয়াবহ পরিস্থিতি। মায়ানমারে প্রবল শক্তিশালী কম্পনের জেরে এক হাজার বেডের একটি হাসপাতাল কার্যত তছনছ হয়ে গিয়েছে। মায়ানমারে ভূমিকম্পের পর সেখান থেকে ২০ জনের মৃত্যুর খবর প্রথমে মেলে। তারপর মৃতের সংখ্যা বেড়ে কোথায় পৌঁছেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও খবর মেলেনি। তবে যে ১ হাজার বেডের হাসপাতালটি কম্পনের জেরে ভেঙে পড়েছে, সেখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রবল ভূমিকম্পের জেরে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় কারও মৃত্যু হয়। আবার কেউ হাত, পা ভেঙে সেখানে পড়ে থাকেন। সবকিছু মিলিয়ে ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে যায় মায়ানমারের ওই হাসপাতাল।
দেখুন মায়ানমারের হাসপাতালে নেমে আসে মৃত্যু কালো ছায়া...
A major hospital in Myanmar capital Naypyidaw is a "mass casualty area" after the country was rocked by a huge earthquake, Rows of wounded were treated outside the emergency department of the 1,000-bed general hospital. pic.twitter.com/No9670D8TP
— Heung Min Son (@heungburma) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

