Spy Balloon: কানাডার আকাশসীমায় আরও একটি অনুপ্রবেশকারীকে ভূপতিত করল আমেরিকা

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (North American Aerospace Defence Command) শুক্রবার আলাস্কার উপর বস্তুটি শনাক্ত করে।

Spy Balloon: কানাডার আকাশসীমায় আরও একটি অনুপ্রবেশকারীকে ভূপতিত করল আমেরিকা
Airborne Intruder in Canada Sky (Photo Credit:IANS/Twitter)

শনিবার আরও একটি অনুপ্রবেশকারীকে ভূপতিত করেছে আমেরিকা। আলাস্কার ওপর দিয়ে শুক্রবার আকাশ থেকে আরেকটি বস্তু দেখা যায়। গত ৪ ফেব্রুয়ারি চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার পর এই নিয়ে তৃতীয় অনুপ্রবেশকারী ঘটনা ঘটে। যদিও ওই বস্তুটির উৎপত্তি, মালিকানা ও উদ্দেশ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (North American Aerospace Defence Command) শুক্রবার আলাস্কার উপর বস্তুটি শনাক্ত করে। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান বস্তুটির উপর নজর রেখেছিল এবং কানাডিয়ান আকাশসীমায় বস্তুটি ভাসমান না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ অব্যাহত ছিল, মার্কিন এফ-২২ বিমানটি এআইএম ৯ এক্স (AIM 9X) ব্যবহার করে কানাডার ভূখণ্ডে বস্তুটিকে গুলি করে ভূপতিত করে।

দেখুন ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).