Seoul Subway Horror: চলন্ত ট্রেনের মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালালেন ব্যক্তি, সিওলে সাংঘাতিক কাণ্ড
সাবওয়ে ট্রেনে আগুন দেওয়া এবং ১৬০ জন যাত্রীর হত্যা করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই ব্যক্তিকে।
যাত্রী বোঝাই চলন্ত ট্রেনের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায় (South Korea)। রাজধানী সিওলে (Seoul) এক ব্যক্তি চলন্ত সাবওয়ে ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেন। জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নাম ওন। বছর ৬৭-এর ওই ব্যক্তি তাঁর বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। গত ৩১ মে হান নদীর নীচ দিয়ে ট্রেনটি যাওয়ার সময়ে নিজের ব্যাগ থেকে পেট্রোল বের করে তা ট্রেনের মধ্যে ঢেলে দেন ওন। সেই দৃশ্য দেখে যাত্রীরা তড়িঘড়ি পালাতে উদ্যত হন। এরপর চলন্ত ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেন তিনি। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে মাটির নীচে চলমান ট্রেনের ওই কামরায়। ট্রেনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য। সাবওয়ে ট্রেনে আগুন দেওয়া এবং ১৬০ জন যাত্রীর হত্যা করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই ব্যক্তিকে।
চলন্ত ট্রেনের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা
Seoul prosecutors release footage of the moment a 67-year-old man poured gasoline and set fire to a packed subway train last month. He has been indicted today for attempted murder of all 160 passengers after divorce court anger boiled over.pic.twitter.com/eyFPiA3JmW
— Raphael Rashid (@koryodynasty) June 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

