Security Breach Near Donald Trump's Home: ট্রাম্পের উপর হামলার চেষ্টা? মার্কিন প্রেসিডেন্টের প্রাসাদের উপর নিষিদ্ধ এলাকায় চক্কর কাটছে বিমান
ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাড়ির কাছে ঘোরাঘুরি করছে বিমান (Flight)। ট্রাম্পের ফ্লোরিডার বাড়ির কাছে একটি বিমানকে উড়তে দেখে তাকে আটকায় মার্কিন বায়ুসেনা। মার-আ-লাগোতে ট্রাম্পের যে বাড়ি রয়েছে, তার আশপাশের আকাশসীমায় যে কোনও বিমানের অনুমতি ছাড়া ওড়া নিষিদ্ধ। এবার সেখানেই প্রবেশ করে একটি বিমান। মার্কিন বায়ুসেনরা নজর এড়িয়ে ওই নিষিদ্ধ এলাকায় কীভাবে বিমানটি সেখানে প্রবেশ করে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ফ্লোরিডার মার-আ লাগোর পাম সৈকতে মার্কিন প্রেসিডন্টের প্রাসাদের উপরে যে বিমানটি আচমকা চক্কর কাটতে শুরু করে, সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে সে দেশের সেনা বাহিনী। কী উদ্দেশ্য নিয়ে ওই বিমান ওড়ানো হচ্ছিল, সে বিষয়ে শুরু হয়েছে জোর তদন্ত।
হঠাৎ করেই ট্রাম্পের ফ্লোরিডার প্রাসাদের উপর একটি বিমান চক্কর কাটতে শুরু করে...
BREAKING: US fighter jets just intercepted an aircraft over President Trump's Mar-a-Lago area in Palm Beach.
— DogeDesigner (@cb_doge) March 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 10, 2025 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

